Advertisement

Tarapith Hotel Fire: শ্রাবণের সোমবারে তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, কমপক্ষে ৭ জনের মৃত্যুর আশঙ্কা

আজ তারাপীঠের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। তাতে কমপক্ষে ৭ জনের মৃত্যুর আশঙ্কা। আগুনে ঝলসে আহত বহু। এমন পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

তারাপীঠের হোটেলে আগুনতারাপীঠের হোটেলে আগুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 9:05 AM IST
  • আজ তারাপীঠের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড।
  • তাতে কমপক্ষে ৭ জনের মৃত্যুর আশঙ্কা
  • এমন পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে

আজ শ্রাবণের শেষ সোমবার। ভিড় বীরভূমের তারাপীঠে। আর এমন একটা দিনেই তারাপীঠের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে কমপক্ষে ৭ জনের মৃত্যুর আশঙ্কা। আগুনে ঝলসে আহত বহু। এমন পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

যতদূর খবর, সোমবার ভোরেই তারাপীঠ থানার কাছে একটি হোটেলে আগুন লাগে। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে হোটেলটিতে পুণ্যার্থীদের ভিড়ে ছিল ঠাসা। আর এমন পরিস্থিতিতে আজ ভোরবেলা আগুন লেগে যায়। যার জেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত্যু হয় অন্তত ৭ জনের। আহত বহু।

জানা গিয়েছে, আজ ভোররাত প্রায় ৪টে নাগাদ তারাপীঠ থানার কাছে ওই বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভোরের দিকেই আগুনটা লাগে। তখন হোটেলের অতিথিরা ঘুমিয়ে ছিলেন। তাই আগুন লাগার ঘটনা অনেকেই টের পাননি।  

এই আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
 
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ২টি দমকলের ইঞ্জিন। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাশাপাশি হোটেলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো চলছে উদ্ধারকাজ।


কীভাবে আগুন লাগল?
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। তারপর দ্রুত হোটেলের অন্দরে আগুন ছড়িয়ে যায়। লেগে যায় হুড়োহুড়ি। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। এখনও পর্যন্ত কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হল এবং তার পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 


 

Read more!
Advertisement
Advertisement