Advertisement

মেয়রের পদে ফিরহাদ ইস্তফা দিতে পারেন? কাউন্সিলরদের নিয়ে মমতার জরুরি বৈঠকের জল্পনা

সূত্রের দাবি, পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ফলে খাতায়-কলমে পুরসভা এখনও তৃণমূলের নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 3:39 PM IST
  • সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস।
  • যে কলকাতাকে এতদিন দলের শক্ত ঘাঁটি বলে মনে করা হত, সেই শহরেও উল্লেখযোগ্যভাবে জমি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি।

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। যে কলকাতাকে এতদিন দলের শক্ত ঘাঁটি বলে মনে করা হত, সেই শহরেও উল্লেখযোগ্যভাবে জমি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। কলকাতার ১১টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে রয়েছে বিজেপি।

এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে কলকাতা পুরসভার অন্দরেও। সূত্রের দাবি, পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ফলে খাতায়-কলমে পুরসভা এখনও তৃণমূলের নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

এর মধ্যেই একের পর এক ঘটনাকে ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম-এর অজ্ঞাতসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়-র বাড়িতে বিল্ডিং বিভাগের তরফে ভাঙার নোটিস পাঠানো এবং সাংসদ মালা রায়-এর পুত্রের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ, এই দুই ঘটনাকে ঘিরে চাপ বাড়ছে শাসকদলের অন্দরে।

রাজনৈতিক মহলে জোর জল্পনা, পরিস্থিতির চাপে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছার কথা নাকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি।

এই পরিস্থিতিতে দলীয় সংগঠনকে ধরে রাখতে দ্রুত সক্রিয় হয়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪টেয় কালীঘাটের বাড়িতে দলের কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক ডাকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কলকাতা পুরসভার ভবিষ্যৎ ও দলের সাংগঠনিক অবস্থান নিয়েই এই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি।

 

Read more!
Advertisement
Advertisement