Advertisement

Amit Shah West Bengal Visit: আজ থেকে ৩ দিনের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কোথায় কী কর্মসূচি তাঁর?

আজ বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৯ তারিখ পর্যন্ত থাকবেন। কী কী কর্মসূচি রয়েছে তাঁর?

বঙ্গ সফরে অমিত শাহবঙ্গ সফরে অমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2026,
  • अपडेटेड 7:26 AM IST
  • আজ বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • ১৯ তারিখ পর্যন্ত থাকবেন
  • কী কী কর্মসূচি রয়েছে তাঁর?

আজ ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭, ১৮ ও ১৯ জুলাই, এই তিনদিন বাংলায় থাকবেন তিনি। আর এই তিনদিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। এই সময় তিনি সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে রাজ্যের আইন-শৃঙ্খলা, সুশাসন এবং উন্নয়নমূলক প্রকল্পকে কেন্দ্র করে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। 

১৭ জুলাই, শুক্রবার বাংলায় আসছেন শাহ। ১৮ জুলাই থেকেই তিনি ভীষণই ব্যস্ত হয়ে পড়বেন। শুরু হয়ে যাবে পরপর কর্মসূচি।

১৮ জুলাই কী করবেন শাহ?
শনিবার তিনি শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করবেন। এরপর বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত চৌকিতে জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন শাহ। সেখানে তিনি তাঁদের উৎসাহ দেবেন বলেও জানা গিয়েছে। এছাড়া এদিনই বিএসএফ-সংক্রান্ত একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।


এখানেই শেষ নয়, ১৮ জুলাই পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন শাহ। এছাড়া রাজ্যে তিনটি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এবং ভারতীয় সাক্ষ্য আইন (বিএসএ)-এর বাস্তবায়ন পর্যালোচনা করবেন। সেই সঙ্গে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন ব্যবস্থা নিয়ে একটি পর্যালোচনা বৈঠকেও সভাপতিত্ব করবেন শাহ বলে জানা যাচ্ছে।

১৯ জুলাই কী কর্মসূচি?
১৯ জুলাই মূলত কলকাতায় কর্মসূচি রয়েছে শাহের। সকালে কলকাতায় পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এরপর আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে ‘মিউজিয়াম অফ ওয়ার্ডস’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।

এছাড়া কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমূল ডেয়ারির দই প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করবেন। আর এই শিলান্যাসের মাধ্যমেই পশ্চিমবঙ্গে লগ্নির বিষয়ে শিল্পপতিদের উদ্দেশে বার্তা দিতে পারেন শাহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে এসেছিলেন শাহ
মাথায় রাখতে হবে, বঙ্গে বিজেপি সরকার তৈরি হওয়ার পর থেকে একাধিকবার এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বারবার বুঝিয়েছেন যে বাংলা তাঁর প্রায়োরিটিতেই রয়েছে। তিনি কড়া নজর রেখেছেন এই রাজ্যের উপর। 

Advertisement

এই যেমন ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে তিনি রাজ্যে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও সীমান্ত সুরক্ষার বার্তা দেন। 

এছাড়া ওই সফরেই তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি যান। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তবে তাঁদের মধ্যে ঠিক কোন বিষয় নিয়ে কথা হয়, সেটা খোলসা করা হয়নি। দুই পক্ষই জানিয়েছিলেন এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। 

 

Read more!
Advertisement
Advertisement