Advertisement

Jalpaiguri Road Railway Station: জলপাইগুড়ি রোড স্টেশন যেন আন্তর্জাতিক এয়ারপোর্ট! চোখ ধাঁধিয়ে যাওয়া ভোল বদল

অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ৯৮টি অমৃত ভারত স্টেশনের মধ্যে একটি হল জলপাইগুড়ি রোড স্টেশন। আজ, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে পুনর্নির্মিত এই স্টেশনটির উদ্বোধন হবে। এই স্টেশনটিতে সবুজায়ন ও উন্নত আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। 

জলপাইগুড়ি রোড স্টেশনজলপাইগুড়ি রোড স্টেশন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Jul 2026,
  • अपडेटेड 4:46 PM IST

কেন্দ্রের ‘অমৃত ভারত’ স্কিমে সেজে উঠছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোড রেলস্টেশনটি। রাজকীয় নকশা। ধবধবে সাদা ও কালো বর্ডারে তৈরি এই স্টেশনটি যে কারওর দৃষ্টি আকর্ষণ করবে। পরিষেবা ঠিক যেন এয়ারপোর্টের মতো। এত সুন্দর রেলস্টেশন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এই স্কিমের আওতায় ঢেলে সেজে উঠেছে এই স্টেশনটি। রয়েছে এয়ারপোর্টের মতো সুব্যবস্থা। ধবধবে সাদা থিমে তৈরি রেলস্টেশন। কী কী পরিষেবা পাবেন?

‘অমৃত ভারত’ জলপাইগুড়ি রোড স্টেশনে কী কী থাকছে?
জলপাইগুড়ি রোড স্টেশনে থাকছে নতুন সার্কুলেটিং এরিয়া, পার্কিং, চওড়া প্রবেশদ্বার, আধুনিক ওয়েটিং রুম, ক্যাফেটেরিয়া, মডিউলার শৌচাগার। শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। রয়েছে উন্নত বুকিং কাউন্টারও। পাশাপাশি ১২ মিটার চওড়া নতুন ফুটওভার ব্রিজ, দু’টি লিফট, র‌্যাম্প, ট্যাকটাইল পথ, ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা। রেল জানিয়েছে, স্টেশনটিতে উন্নত পরিকাঠামো, আধুনিক যাত্রীসুবিধা এবং প্রতিবন্ধী-বান্ধব ব্যবস্থা রয়েছে।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ৯৮টি অমৃত ভারত স্টেশনের মধ্যে একটি হল জলপাইগুড়ি রোড স্টেশন। আজ, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে পুনর্নির্মিত এই স্টেশনটির উদ্বোধন হবে। এই স্টেশনটিতে সবুজায়ন ও উন্নত আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। 

এর আগে মালদা টাউন সহ একাধিক স্টেশন অমৃত ভারত স্কিমের অধীনে নতুন করে সেজে উঠেছে। ভোটে বিজেপির জয়ের পর কলকাতায় এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ১০২ টি নতুন অমৃত ভারত স্টেশন হওয়ার কথা জানিয়েছিলেন। ৫৩৮টা ফ্লাইওভার, আন্ডারপাস নিয়ে ১ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ হবে বাংলায়।
 
Read more!
Advertisement
Advertisement