Advertisement

Anupam Kher Meets Samik: 'আমার টাকে চুল গজানোর কথা কেন বলেছিলেন?' প্রশ্ন অনুপমের; শমীক বললেন...

'অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে...'! শমীকের পুরনো মন্তব্য টেনে খোঁচা অভিনেতার। কলকাতায় বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তাঁর কথোপকথনে উঠল হাসির রোল।

কলকাতায় বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তাঁর কথোপকথনে উঠল হাসির রোল।কলকাতায় বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তাঁর কথোপকথনে উঠল হাসির রোল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 2:09 PM IST
  • শমীকের পুরনো মন্তব্য টেনে খোঁচা অভিনেতার।
  • ভাইরাল মন্তব্যের প্রসঙ্গ তুললেন অনুপম খের।
  • শমীকের এই জবাব শুনে হেসে ওঠেন অনুপম।

Anupam Kher Meets Samik: 'আপনি বলেছিলেন অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু বাংলায় অন্য কোনও সরকার ক্ষমতায় আসতে পারবে না।' কলকাতায় শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা হতেই সেই ভাইরাল মন্তব্যের প্রসঙ্গ তুললেন অনুপম খের। কথাটা শুনেই হেসে ফেলেন শমীক। তারপর তাঁর জবাবেও ওঠে হাসির রোল। শমীক বলেন, 'তখন ভোটের বাজার ছিল। মানুষের রাজনৈতিক ভাষণ শুনতে শুনতে একঘেয়ে লাগে। তাই মাঝে মাঝে একটু মজার কথা বলতে হয়। অনুপম খের তো দেশের বিখ্যাত মানুষ। আকাশ মাটিতে নেমে আসতে পারে, গঙ্গার জল রাইটার্সে ঢুকে যেতে পারে, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে। কিন্তু বাংলায় চতুর্থবারের জন্য তৃণমূল সরকার আর আসবে না। এটাই বলেছিলাম।' শমীকের এই জবাব শুনে হেসে ফেলেন অনুপম। দু'জনের এই হালকা মেজাজের কথোপকথনের ভিডিও ভাইরাল।

দীর্ঘ ২৬ বছর পর টলিউডে ফিরছেন অনুপম। রবিবার কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেন। অভিনেতা নয়, প্রযোজকের ভূমিকায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন।  

রবিবার সকালে কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর পুজো দেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, 'আমি প্রতি বছরই এখানে আসি। তবে এ বার আসার অনুভূতি একটু অন্যরকম।'

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের কথাও বলেন। জানান, শুভেন্দুর সঙ্গে কথা বলে তিনি বেশ পজিটিভ ফিল করছেন। তাঁর কথায়, 'উনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। উনি সত্যিই বাংলার জন্য কিছু করতে চান, পরিবর্তন আনতে চান। শুধু চলচ্চিত্র শিল্প নয়, বাংলার মানুষের জন্যও কাজ করার ইচ্ছা রয়েছে ওঁর।'

কলকাতায় গত কয়েকদিন ধরেই আছেন অনুপম। জানান, অনেক ইতিবাচক মনোভাবের মানুষের সঙ্গে দেখা হয়েছে। শুভেন্দু অধিকারীর কাছ থেকেও বেশ কিছু ইতিবাচক বার্তা পেয়েছেন বলে জানান। তিনি বলেন, 'আগামিদিনে পশ্চিমবঙ্গে আরও নতুন নতুন বিনিয়োগ আসবে। শিল্প-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন হবে। কোনও রাজ্যের উন্নতি তখনই সম্ভব, যখন সেখানে মানুষের উন্নতির পাশাপাশি ব্যবসা ও বাণিজ্যের সুযোগ তৈরি হয়। আমি আশা করি, পশ্চিমবঙ্গ সেই দিকেই এগোবে।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement