Advertisement

Mamata Banerjee: সুপ্রিম কোর্টের শুনানিতে মমতা কেন? বিরোধিতা করে শীর্ষ আদালতেই আবেদন দাখিল

পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া নিয়ে অত্যন্ত ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তিনি নিজেই সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে উপস্থিত হয়েছেন। আদালতের সামনে রেখেছেন নিজের বক্তব্য। তুলে ধরেছেন সাধারণ মানুষের যন্ত্রণার দিক। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে দেশের সর্বোচ্চ আদালতে হাজির হয়ে যাওয়ার ঘটনাকে প্রথম থেকেই ভাল চোখে দেখেননি অনেকে। আর এবার তাঁর এই সশরীরের উপস্থিতিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেই দায়ের করা হয়েছে আবেদন।

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 9:02 AM IST
  • পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া নিয়ে অত্যন্ত ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে উপস্থিত হয়েছেন
  • সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে উপস্থিত হয়েছেন

পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া নিয়ে অত্যন্ত ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তিনি নিজেই সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে উপস্থিত হয়েছেন। আদালতের সামনে রেখেছেন নিজের বক্তব্য। তুলে ধরেছেন সাধারণ মানুষের যন্ত্রণার দিক। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে দেশের সর্বোচ্চ আদালতে হাজির হয়ে যাওয়ার ঘটনাকে প্রথম থেকেই ভাল চোখে দেখেননি অনেকে। আর এবার তাঁর এই সশরীরের উপস্থিতিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেই দায়ের করা হয়েছে আবেদন।

এই আবেদনটি করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট সতীশ কুমার আগরওয়াল। তিনি গোটা বিষয়টায় আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বলে খবর।

কী আবেদন? 
এই আবেদনে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে আদালতে হাজির হয়েছেন। এটা তিনি পারেন না। 

এছাড়াও এই আবেদনে দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার নিজের আইনজীবীদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই নিজের মতামত তুলে ধরতে পারেন না। 

আবেদনকারী মনে করছেন, একজন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা মানুষ নিজের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টে হাজির হতে পারেন না। এটা সাংবিধানিকভাবে অনুচিত। এটা প্রতিষ্ঠানিকভাবে গ্রহণযোগ্য নয়। এমনকী এটা আইনের দিকে থেকেও ঠিক নয়।

পশ্চিমবঙ্গে SIR প্রয়োজন
নিজের আবেদনে পশ্চিমঙ্গের SIR প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কেও কথা বলেন সতীশ। তিনি জানান, পশ্চিমবঙ্গে SIR খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রাজ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ খুব বেশি। তাই এখানে SIR জরুরি। 

মাথায় রাখতে হবে কিছুদিন আগেই SIR নিয়ে নিজের ক্ষোভ জানাতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং SIR-এর জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তবে সেই বৈঠক থেকে বেরিয়ে কমিশনের উপর ক্ষোভে ফেটে পড়েন মমতা। তিনি জানান, কমিশন তাঁদের অপমান করেছে। তাঁদের কথা শোনা হয়নি। যদিও এই দাবি উড়িয়ে দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে। তাঁদের তরফে জানিয়ে দেওয়া হয় যে বৈঠকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে কমিশন।

Advertisement

এরপরই সুপ্রিম কোর্টে SIR মামলাতে হাজির হন মমতা। তিনি রাজ্যের মানুষের হয়ে সওয়াল করেন বলেই তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়। তাঁর এই উপস্থিতি নিয়েই এখন আবেদন জমা পড়ল। 

Read more!
Advertisement
Advertisement