Advertisement

Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, কোর্টের নির্দেশে বিপাকে সাংসদ

একাধিকবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ার পরও মহুয়া মৈত্র হাজিরা দেননি। আর তাই কৃষ্ণনগর আদালত এবার তৃণূমূল (মমতাপন্থী) সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ঠিক কী ঘটেছে?

‘মমতাই আসল দল, দরকারে নতুন পার্টি গড়বেন,’ বিদ্রোহীদের একহাত মহুয়া মৈত্রর‘মমতাই আসল দল, দরকারে নতুন পার্টি গড়বেন,’ বিদ্রোহীদের একহাত মহুয়া মৈত্রর
Aajtak Bangla
  • কৃষ্ণনগর ,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 5:12 PM IST
  • মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
  • একাধিকবার তাঁকে হাজিরা নির্দেশ অমান্য করেছেন সাংসদ
  • ঠিক কী ঘটেছে, যার জন্য এই পরোয়ানা?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী) সাংসদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কৃষ্ণনগর আদালত। আদালতে নির্ধারিত সময়ে সশরীরে হাজিরা না দেওয়ার কারণেই বিচারক এই নির্দেশ দিয়েছেন।

কোন ঘটনার প্রেক্ষিতে মহুয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ? 
সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিও বার্তায় মহিলাদের ঘোমটা পরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পরামর্শ দেন। ঘটনাচক্রে তিনি আদালতে হাজির হতে যাচ্ছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পরই কিছু নারী হাতে ডিম নিয়ে আদালত চত্বরে জড়ো হন।

পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়লে মহুয়া মৈত্র আরও একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, ঘোমটা বা মুখ ঢেকে রাখলে ওই নারীদের কেউ চিনতে পারত না, আর সেই কারণেই তিনি তাঁদের ঘোমটা ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন।

মামলা ও আইনি জটিলতা
এই ভিডিও বার্তার প্রেক্ষিতে গত ১৭ জুন কৃষ্ণনগর আদালতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগকারীর দাবি, ভিডিও বার্তায় দেওয়া তাঁর বক্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। একইসঙ্গে তিনি এমন কিছু আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেছেন, যা দু'টি ধর্মের প্রতিই অবমাননাকর বলে দাবি।

আদালতের নির্দেশ ও গ্রেফতারি পরোয়ানা
মামলার শুনানিতে আদালত একাধিকবার মহুয়া মৈত্রকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ জারি করেছিল। তবে তিনি আদালতের নির্দেশে হাজিরা দেননি। আদালত থেকে মহুয়াকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত হাজির হওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু উক্ত সময়সীমার মধ্যেও তিনি আদালতে উপস্থিত না হওয়ায়, শেষ পর্যন্ত আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।

 

Read more!
Advertisement
Advertisement