Advertisement

Bama Kali Puja: ছটপুজোর কারণে বন্ধ হচ্ছে বিখ্যাত বামাকালীর পুজো? দেখা যাবে না ভাসান নৃত্য? খোঁজ নিল bangla.aajtak.in

বিখ্যাত বামাকালীর পুজো নাকি এবার বন্ধ হয়ে যাচ্ছে! ছটপুজোর জন্য কালীপুজো করার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় পুজো উদ্যোক্তারা আয়োজন বন্ধ করে দিয়েছেন! ঘটনার তথ্য তালাশ করল bangla.aajtak.in.

বামাকালীর পুজো হচ্ছে না? বামাকালীর পুজো হচ্ছে না?
Aajtak Bangla
  • বর্ধমান ,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 6:13 PM IST
  • বামাকালীর পুজো নাকি এবার বন্ধ হয়ে যাচ্ছে!
  • ছটপুজোর জন্য কালীপুজো করার ক্ষেত্রে সমস্যা?
  • ঘটনার তথ্য তালাশ করল bangla.aajtak.in.

বিখ্যাত বামাকালীর পুজো নাকি এবার বন্ধ হয়ে যাচ্ছে! ছটপুজোর জন্য কালীপুজো করার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় পুজো উদ্যোক্তারা আয়োজন বন্ধ করে দিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সত্যিই কি দেখা যাবে না বামাকালীর সেই ভাসান নৃত্যের দৃশ্য? মুখ খুললেন পুজো কমিটির সভাপতি। 

 কোথাকার পুজো এটি? 
নদিয়ার শান্তিপুরের বামাকালীর পুজো অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর প্রচুর দর্শনার্থী ভিড় করেন মা কালীর বিখ্যাত নাচ দেখতে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে বিশ্বেজুড়ে। তবে বিতর্ক সেই পুজো নিয়ে নয়। নদিয়ার শান্তিপুরের আদলেই এবার বর্ধমানে বামাকালী পুজোর উদ্যোগ। প্রথমবার এই কালীপুজো করার পরিকল্পনা করেছে নতুনগঞ্জ ইয়ং ইউনিট। আর সেখানেই সমস্যা। 

বিতর্ক কী নিয়ে? 
বর্ধমান বামাকালী কমিটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, আলমগঞ্জের কল্পতরু মাঠে ছটপুজো কমিটির আপত্তির কারণে তাদের এই বছরের পুজোর পরিকল্পনা বাতিল করতে হচ্ছে। এই অনভিপ্রেত পরিস্থিতির জন্য তারা জনসাধারণের কাছে ক্ষমাও চেয়ে নেয়। তারা জানান, সমস্যার কারণে এবারের মতো পুজো আয়োজন তারা বন্ধ রাখছেন। 

প্রথম বছরের এই পুজো ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৩১ ফুট উঁচু বামাকালী প্রতিমা, লাইট অ্যান্ড সাউন্ড শো এবং ১৪ নভেম্বরের ঐতিহ্যবাহী বামাকালীর নাচ সমেত শোভাযাত্রার প্রচার চালানো হচ্ছিল। তাই হঠাৎ পুজো বাতিলের ঘোষণায় শোরগোল পড়ে যায়। 

বিষয়টি ঠিক কী? 
নতুনগঞ্জ ইয়ং ইউনিট পুজো কমিটির সভাপতি সাওন রায় বলেন, 'বাঙালি বা বিহারী নিয়ে কোনও ইস্যু নেই। এগুলো গুজব রটানো হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল ঘাটের রাস্তা দিয়ে বাহির পথ রাখার। কিন্তু ছট পুজো কমিটির বক্তব্য ছিল, ওই বাহির পথে কেউ এঁটো-কাটা ফেললে জায়গাটা অপবিত্র হবে। আমরাও আপত্তি তুলেছিলাম যে অন্য কোনও জায়গা দিয়ে দর্শনার্থীদের বেরনোর পথ করব না। সামান্য মতবিরোধ হয়েছিল ঠিকই তবে বর্ধমান থানার IC-র মধ্যস্থতায় তা মিটে গিয়েছে। আমরা এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট বদলে দিয়েছি।' 

Advertisement

উল্লেখ্য, ছট পুজো রয়েছে আগামী ১৫ নভেম্বর। সেক্ষেত্রে ৮ নভেম্বর কালীপুজোর সময়ে দর্শনার্থীদের জন্য এন্ট্রি এক্সিট পয়েন্ট আলাদা করার প্রয়োজনীয়তা কেন পড়ছে? এর জবাবে কমিটির সভাপতি বলেন, 'এটা ঠিকই যে দু'টি পুজোর সময়ে ব্যবধান রয়েছে তবে ছট পুজোর জন্য ঘাট এলাকা ওঁরা ১০ দিন আগে থেকেই ঝাঁট দিয়ে পরিষ্কার করতে শুরু করেন। ফলে ওই জায়গাটা তারা অপবিত্র হয়ে যাক চাইছেন না। আমরাও বিষয়টা মেনে নিয়েছি। কিছু মানুষ স্বার্থসিদ্ধির জন্য বিষয়টিতে রাজনীতির রং লাগাতে চাইছে।'

সমস্যার সমাধান কীভাবে?
 বর্ধমান থানায় প্রশাসন, বামাকালী কমিটি এবং ছটপুজো কমিটির উপস্থিতিতে একটি যৌথ বৈঠক হয়। সেখানে আলোচনার মাধ্যমে সমস্ত স্থানীয় সমস্যার সমাধান বেরিয়ে আসে। ঠিক হয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বামাকালী পুজো অনুষ্ঠিত হবে। এর পর ১২ নভেম্বর থেকে যথারীতি ছটপুজোর নিয়মকানুন পালিত হবে। উভয় পক্ষই একে অন্যের অনুষ্ঠান পালনে সম্মতি দেওয়ায় প্রশাসন দুই পুজো কমিটিকেই আয়োজনের অনুমতি দিয়েছে। 

পুজো হচ্ছে? 
প্রথমবার শান্তিপুরের আদলে তৈরি বিখ্যাত বামাকালীর পুজো এবার হচ্ছে বর্ধমানে। এন্ট্রি ও এক্সিট গেট ছাড়া কিছুই বদলায়নি।  কল্পতরু মাঠ পরিদর্শন করেছে পুলিশ। সে মাঠেই হবে ৩১ ফুটের বামাকালীর পুজো। 

৩১ ফুট বামাকালীর ভাসান  নাচ দেখা যাবে? 
শাওন রায় বলেন, '৩১ ফুটের কালীপ্রতিমা তৈরি হবে প্যান্ডেলের মধ্যেই। এর জন্য আমরা প্রশাসনের কাছে অনুমতি নেব। আমরা আশাবাদী অনুমতি পাব কারণ বামাকালীর মূর্তি প্যান্ডেলেই তৈরি হবে এবং পুজো শেষে প্যান্ডেলেই দমকলের সাহায্যে তা ডিসলভ করা হবে। ওই প্রতিমাকে ভাসান দেওয়া হবে না। ওই প্রতিমার পুজোও হবে না। আমরা বামাকালীরই একটি ৪ ফুলের মূর্তি গড়ছি। সেটিতে পুজো হবে, ভাসানও হবে সেটিরই। ভাসানে যে বিখ্যাত নাচ হয় সেটিও আমরা ওই ছোট ঠাকুরটিকে নিয়েই করব। চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ছোট রুট রাখছি ভাসানের জন্য। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থাও থাকবে।'
 

 

Read more!
Advertisement
Advertisement