Advertisement

Bay of Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি? আলিপুরের Update

IMD Weather Alert: বঙ্গোপসাগরে ফের দুর্যোগের আশঙ্কা। আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। শুক্রবার, ১৩ নভেম্বর সকালে এই নিম্নচাপ সৃষ্টি হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর সকালে এই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। শুক্রবার, ১৩ নভেম্বর সকালে এই নিম্নচাপের সৃষ্টি হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 2:07 PM IST
  • বঙ্গোপসাগরে ফের দুর্যোগের আশঙ্কা।
  • আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে।

IMD Weather Alert: বঙ্গোপসাগরে ফের দুর্যোগের আশঙ্কা। আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। শুক্রবার, ১৩ নভেম্বর সকালে এই নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ভারতের ইনস্যাট-৩ডিএসের স্যাটেলাইটে প্রচুর মেঘের ছবি ধরা পড়েছে। ফলে আগামী কয়েক দিন বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। শনিবার, ১৪ নভেম্বরের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর রবিবার, ১৫ নভেম্বর নাগাদ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপটি গভীর নিম্নচাপ, অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হতে পারে। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। আগামী ৪৮ ঘণ্টার পরিস্থিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী প্রভাব?
বুলেটিন অনুযায়ী, আগামী সপ্তাহের শেষ দিকে পশ্চিমবঙ্গে এর সামান্য় প্রভাব পড়তে পারে। তবে এখনও বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নিম্নচাপ পরিস্থিতির ফলে আন্দামান সাগরে শুক্রবার ও শনিবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার ছুঁতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও ১৩ থেকে ১৬ নভেম্বর একই রকম পরিস্থিতির আশঙ্কা। ১৫ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে হাওয়ার গতি ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ৬৫ কিলোমিটারে। মধ্য বঙ্গোপসাগরেও ১৬ ও ১৭ নভেম্বর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

এর আগে ৩ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, দমকা হাওয়ায় তা ১২০ কিলোমিটার ছুঁয়েছিল। পরে শক্তি হারিয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। নতুন নিম্নচাপটি অবশ্য সম্পূর্ণ আলাদা আবহাওয়া ব্যবস্থা। দু’টিকে এক করে দেখার কারণ নেই।

সমুদ্রের উপরিভাগের উষ্ণতা এবং অনুকূল বায়ুপ্রবাহ নিম্নচাপের শক্তি বাড়াতে পারে। তবে বাতাসের দিক, বায়ুমণ্ডলের আর্দ্রতা এবং উপরিস্তরের হাওয়ার অবস্থাও ঝড়ের গতিপথ ঠিক করে। তাই শুধু মেঘের ছবি দেখে ঘূর্ণিঝড় এসেছে, এমনটা বলে দেওযা যায় না। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement