Advertisement

Bayron Biswas: নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ MLA বায়রন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ MLA বায়রন বিশ্বাস। সাগরদিঘির এই বিধায়ক গুরুতর জখম হয়েছেন এবং তাঁকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Aajtak Bangla
  • সামশেরগঞ্জ ,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 1:43 PM IST
  • অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস
  • নিজের বাড়িতেই দুর্ঘটনার শিকার
  • নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে

নিজের বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। জানা গিয়েছে, শনিবার দুপুরে সামশেরগঞ্জে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে। অবস্থায় বেশ গুরুতর। সে কারণেই স্থানীয় কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে সরাসরি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বায়রনের বাড়িতে ধোঁয়া

প্রতিবেশীরা জানাচ্ছেন, আচমকাই তাঁর বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিন্তু, কীভাবে বাড়িতে আগুন লাগল তা নিয়ে সেভাবে কোনও তথ্য কেউ দিতে পারেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ে তৃণমূলকে প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত করেছিলেন বায়রন। তবে জয়ের পরপরই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরপর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। জেতার পর তিনি ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরের দিকে চলে আসেন। 

রিফ্রেশ করতে থাকুন...

Read more!
Advertisement
Advertisement