Advertisement

Bengal BJP Ministers: দিলীপ থেকে অগ্নিমিত্রা, কে কী মন্ত্রী হলেন? অফিসিয়াল লিস্ট দেখুন

Suvendu Adhikari cabinet: নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় কে কোন দফতরের দায়িত্ব পেলেন? সরকার গঠনের পর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জল্পনা। তবে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই তা কিছুটা স্পষ্ট হয়ে গেল।

দিলীপ ঘোষের হাতে গেল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন।দিলীপ ঘোষের হাতে গেল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 May 2026,
  • अपडेटेड 6:19 PM IST
  • নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় কে কোন দফতরের দায়িত্ব পেলেন?
  • সরকার গঠনের পর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জল্পনা।
  • নিশীথ প্রামাণিক পেলেন ক্রীড়া ও যুবকল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

Suvendu Adhikari cabinet: নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় কে কোন দফতরের দায়িত্ব পেলেন? সরকার গঠনের পর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জল্পনা। তবে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই তা কিছুটা স্পষ্ট হয়ে গেল। নিশীথ প্রামাণিক পেলেন ক্রীড়া ও যুবকল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। দিলীপ ঘোষের হাতে গেল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন। অন্যদিকে নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পলকে। ক্ষুদিরাম টুডু পেলেন অনগ্রসর শ্রেণি কল‍্যাণ দফতর।

সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের জানান। এরপর এদিন বিকেলেই মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন নিয়েও জানা গেল। বিজেপির দীর্ঘদিনের সংগঠক দিলীপ ঘোষকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই দেখা হচ্ছে। কারণ গ্রামবাংলায় সংগঠন শক্তিশালী করতে পঞ্চায়েত স্তরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বিজেপি। সেই কারণেই এই গুরুত্বপূর্ণ দফতর তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

অন্যদিকে উত্তরবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ নিশীথ প্রামাণিক। তাঁকে দেওয়া হয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। উত্তরবঙ্গে বিজেপির সংগঠন বিস্তারে নিশীথের ভূমিকা আগেও ছিল গুরুত্বপূর্ণ। ফলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব তাঁর হাতে যাওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যুব সমাজের সঙ্গে সংযোগ বাড়াতে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মত পর্যবেক্ষকদের।

নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। বিজেপির মহিলা মুখ হিসেবে দীর্ঘদিন ধরেই সক্রিয় তিনি। রাজনৈতিক মহলের মতে, নারী সুরক্ষা এবং মহিলা উন্নয়নকে সামনে রেখেই এই দফতর তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারেও মহিলাদের নিরাপত্তা এবং নারীকল্যাণকে বড় ইস্যু করেছিল বিজেপি। ফলে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে এই দফতরের উপর বিশেষ নজর থাকবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বড় সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান, বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন, ভারতীয় ন্যায় সংহিতা বা BNS কার্যকর করা এবং কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার মতো সিদ্ধান্ত নেয় নতুন সরকার। পাশাপাশি রাজ্য সরকারি চাকরির আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে।

শুভেন্দু জানান, আগামী সোমবার আবার ক্যাবিনেট বৈঠক হবে। সেখানে আরজি কর কাণ্ড, বকেয়া ডিএ, পে কমিশন, মহিলাদের নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে আরও রদবদল এবং নতুন সিদ্ধান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত রাজনৈতিক মহলের।

নতুন সরকারের প্রথম দিন থেকেই প্রশাসনিক কাজকর্মের গতি বাড়ানোর চেষ্টা স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব পেলেন, তা থেকেই সরকারের অগ্রাধিকার অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে বলেও মত তাঁদের। বিশেষ করে গ্রামবাংলা, উত্তরবঙ্গ এবং মহিলা ভোটব্যাঙ্ককে সামনে রেখেই দফতর বণ্টনের কৌশল তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement