Advertisement

Birbhum Sainthia Violence: টোটো ভাড়া নিয়ে ঝগড়া গড়াল বোমাবাজিতে, রণক্ষেত্র সাঁইথিয়া

টোটো ভাড়া নিয়ে সামান্য বচসা। মুহূর্তে পরিণত হল রণক্ষেত্রে। মারপিট, বোমাবাজি, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা। শনিবার ভয়ানক পরিস্থিতি তৈরি হল বীরভূমের সাঁইথিয়ায়। ঘটনায় আহত হন এক জওয়ান।

শনিবার ভয়ানক পরিস্থিতি তৈরি হল বীরভূমের সাঁইথিয়ায়। ঘটনায় আহত হন এক জওয়ান।শনিবার ভয়ানক পরিস্থিতি তৈরি হল বীরভূমের সাঁইথিয়ায়। ঘটনায় আহত হন এক জওয়ান।
Aajtak Bangla
  • সাঁইথিয়া,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 3:48 PM IST
  • মারপিট, বোমাবাজি, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা।
  • শনিবার ভয়ানক পরিস্থিতি তৈরি হল বীরভূমের সাঁইথিয়ায়।
  • প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটো চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি থেকেই শুরু হয় ঝামেলা।

টোটো ভাড়া নিয়ে সামান্য বচসা। মুহূর্তে পরিণত হল রণক্ষেত্রে। মারপিট, বোমাবাজি, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা। শনিবার ভয়ানক পরিস্থিতি তৈরি হল বীরভূমের সাঁইথিয়ায়। ঘটনায় আহত হন এক জওয়ান। প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটো চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি থেকেই শুরু হয় ঝামেলা। প্রথমে বচসা, তারপর তা দ্রুত হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই এলাকায় একের পর এক বোমা ফাটার শব্দ শোনা যায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে সাহস পাননি অনেকে। এলাকায় ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, আইনশৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলাকালীন তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই হামলায় আহত হন এক জওয়ান। যদিও তাঁর আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপারও। তাঁর নেতৃত্বেই শুরু হয় এলাকা ঘিরে তল্লাশি এবং শান্তি ফেরানোর চেষ্টা। বর্তমানে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।

সামান্য ভাড়া সংক্রান্ত বিবাদ কীভাবে এত বড় সংঘর্ষে পরিণত হল? এলাকায় বোমাই বা এল কোথা থেকে? ভোটের আগে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই অশান্তির পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। 

Read more!
Advertisement
Advertisement