Advertisement

খুনের হুমকি মামলায় অন্তর্বতীকালীন জামিন রাকেশ সিংয়ের, BJP-র হয়ে দাঁড়াবেন ফিরহাদের বিরুদ্ধে?

শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রাকেশ সিংকে জামিন দেওয়া হয়। জামিন মঞ্জুর করে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ।

বিজেপি নেতা রাকেশ সিংবিজেপি নেতা রাকেশ সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 7:51 PM IST

শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রাকেশ সিংকে জামিন দেওয়া হয়। জামিন মঞ্জুর করে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ।

তাঁর জামিন হতেই জল্পনা উস্কে দিচ্ছে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন রাকেশ সিং। সেক্ষেত্রে তাঁর বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তাঁর টিকিট পাওয়া নিয়ে চলছে জোর জল্পনা। 

কলকাতা হাইকোর্ট এ দিন শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। তাতে জানানো হয়, নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না, মনোনয়ন জমা দেওয়া বা রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজনে তিনি বিধানসভা এলাকার বাইরে যেতে পারবেন। এই শর্তেই জামিন মঞ্জুর হওয়ায় তাঁর ভোটে দাঁড়ানোর বিষয়টি উস্কে দিচ্ছে।

এ দিনের নির্দেশে আরও জানানো হয়, প্রচারের সময় তাঁকে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলতে হবে। তবে যদি তিনি টিকিট না পান তবে পুলিশ জামিন বাতিলের আর্জি জানাতে পারবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মামলার পরবর্তী শুনানি ৬ মে।

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে খুনের হুমকির অভিযোগে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। সেই থেকে জেলবন্দি ছিলেন তিনি।

Read more!
Advertisement
Advertisement