Advertisement

শিল্পায়নের জন্য বাংলায় নতুন Land Policy নিয়ে আসা হবে, বিনিয়োগের আহ্বান শমীকের

মঙ্গলবার বেঙ্গল ন্যাশনাল চেম্বারস অফ কমার্সের অনুষ্ঠানে যোগ দিয়ে বড় বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন রাজ্যে বড় শিল্প আনার পক্ষে জোর সওয়াল করেন বিজেপি নেতা। নতুন সরকার গঠনের পরেই শমীকের বার্তায় স্পষ্ট পশ্চিমবঙ্গে শিল্প গড়ার ক্ষেত্রে জোর দিতে চাইছে বিজেপি।

খগেন-শঙ্করদের উপর হামলা নিয়ে এনআইএ (NIA) তদন্ত দাবি শমীক ভট্টাচার্যেরখগেন-শঙ্করদের উপর হামলা নিয়ে এনআইএ (NIA) তদন্ত দাবি শমীক ভট্টাচার্যের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2026,
  • अपडेटेड 2:07 PM IST
  • BNCCI-এর অনুষ্ঠানে রাজ্যে শিল্পের সম্ভাবনা নিয়ে সওয়াল শমীকের।
  • বাংলায় নতুন Land Policy নিয়ে আসা হবে, দাবি বিজেপি নেতার।
  • শমীকের বার্তায় স্পষ্ট পশ্চিমবঙ্গে শিল্প গড়ার ক্ষেত্রে জোর দিতে চাইছে বিজেপি।

মঙ্গলবার বেঙ্গল ন্যাশনাল চেম্বারস অফ কমার্সের অনুষ্ঠানে যোগ দিয়ে বড় বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন রাজ্যে বড় শিল্প আনার পক্ষে জোর সওয়াল করেন বিজেপি নেতা। নতুন সরকার গঠনের পরেই শমীকের বার্তায় স্পষ্ট পশ্চিমবঙ্গে শিল্প গড়ার ক্ষেত্রে জোর দিতে চাইছে বিজেপি।

তবে এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট করে বলেন, তিনি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নন। পাশাপাশি দ্ব্যার্থহীন ভাষায় বিজেপি নেতার বক্তব্য, "নতুন সরকার কাজ করবে পশ্চিমবঙ্গ সরকার হিসেবে, বিজেপি সরকার হিসেবে নয়।"

 এদিন পুরনো সরকারকে আক্রমণ করে শমীক বলেন, "এরাজ্যের শিল্পপতিরা এখন অন্য রাজ্যে বিনিয়োগ করছেন। বাঙালি শিল্পপতিরা ওড়িশা, গোয়া, অসমে চলে যাচ্ছে। কারণ এতদিন তাঁদের এখানে শিল্প করতে গেলে বাধার সম্মুখীন হতে হত। আগের সরকারের আমলে বহু শিল্প রাজ্য ছেড়ে চলে গিয়েছে।" পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে শমীক বলেন, "পশ্চিমবঙ্গে সামগ্রিক বিনিয়োগের আবহকে পরিকল্পিত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন কার্যত গোটা রাজ্য পরিযায়ীদের রাজ্য হয়ে গিয়েছে।"

রাজ্যে শিল্পের সম্ভাবনা নিয়ে শমীক বলেন, "পশ্চিমবঙ্গে  বড় শিল্প আনতেই হবে। এছাড়া, আর কোনও অপশন নেই।  কিন্তু যদি জমি নীতি না থাকে, তবে বাংলায় শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। শিল্পের জন্য জমি নীতি প্রয়োজন। "

এদিন শিল্পপতিদের বার্তা দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, "আগামীদিনে কোনও শিল্প করতে গেলে কোনও রাজনৈতিক দলের কর্মী টাকা চাইতে আসবে না। কোনও জমি প্রতিবন্ধকতা নেই। আমরা নতুন ল্যান্ড পলিসি নিয়ে আসব। বিনিয়োগকারীদের বলব, আপনাদের ১০০০ একর জমি লাগলে ১১০০ একর জমি অধিগ্রহণ করুন। জমি ডেভলপমেন্ট হওয়ার পর বাকি ১০০ একর জমি অনিচ্ছুকদের মধ্যে ভাগ করে দেওয়ার ব্যবস্থা করুন।" 

এদিন বিনিয়োগকারীদের শমীক বলেন, "নির্ভয়ে আপনারা বিনিয়োগ করুন। কোথাও কোনও অসুবিধা হবে না। দেশের বহু শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসছেন। আমার সঙ্গে দেখাও করেছেন...আমি বলেছি, যা কথা বলবে মুখ্যমন্ত্রী কথা বলবে। আমরা একটা ভয়মুক্ত আবহ শিল্পপতিদের জন্য তৈরি করে দেব।"

Advertisement

প্রসঙ্গত, সিঙ্গুর থেকে শুরু করে শালবনির মতো একাধিক জায়গায় শিল্প গড়ে ওঠার কথা থাকলেও, গত কয়েক বছরে জমি সংক্রান্ত জটিলতার জেরে বাংলাকে হারাতে হয়েছে বেশ কিছু শিল্প। তাই প্রথমবারের জন্য ক্ষমতায় এসেই, জমি সংক্রান্ত জটিলতা কাটাতে জোর দিচ্ছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। আর এদিন তার হয়েই সওয়াল করলেন শমীক ভট্টাচার্য।

 

Read more!
Advertisement
Advertisement