Advertisement

'কীভাবে ৭ লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন তা স্পষ্ট', ফলতা নিয়ে অভিষেককে তোপ অগ্নিমিত্রার

ফলতায় পুনর্নির্বাচনে প্রত্যাশিত ফলাফল। বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রতিনিধি দেবাংশু পণ্ডা। এই ফলপ্রকাশের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। সরাসরি অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে তোপ দাগেন তিনি।

ফলতায় BJP-র জয়ের পর তোপ অগ্নিমিত্রারফলতায় BJP-র জয়ের পর তোপ অগ্নিমিত্রার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2026,
  • अपडेटेड 8:30 AM IST
  • ফলতায় বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রতিনিধি দেবাংশু পণ্ডা।
  • ফলপ্রকাশের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল।
  • অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে তোপ দাগেন তিনি।

ফলতায় পুনর্নির্বাচনে প্রত্যাশিত ফলাফল। বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রতিনিধি দেবাংশু পণ্ডা। ১ লক্ষ ৯ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। আর এই ফলপ্রকাশের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। সরাসরি অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে তোপ দাগেন তিনি।

বিপুল মার্জিনে পদ্মপ্রার্থী জয়ী হতেই রবিবার অগ্নিমিত্রা বলেন, "এটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে যে, অভিষেক বন্দ্য়োপাধ্যায় কীভাবে লোকসভা ভোটে এখান থেকে ৭ লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন।" 

এর সঙ্গেই রাজ্যের মন্ত্রীর সংযোজন, " ফলতার এই জয় মানুষের জয়। মহিলা, যুবক ও গণতন্ত্রের জয়। এটা অন্য কারও জয় না, এটা ফলতার জয়।" তিনি জানান, "আমরা গণতন্ত্র রক্ষা করছি, ভয় দূর করছি এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতি চাই।" 

প্রসঙ্গত, ফলতার বিধানসভায় বিজেপির বিপুল মার্জিনে জয়ের পরেই প্রতিক্রিয়া দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।  নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে বাংলার মানুষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ড়া ভাষায় বিরোধীদের নিশানা করে তিনি স্পষ্ট বলেন, “ফালতার মানুষ নিজেদের রায় দিয়ে দিয়েছেন। আজ ফালতায় গণতন্ত্রেরই জয় হলো, আর সশব্দে হারল ভয় দেখানো ও চমকানি-ধমকানির রাজনীতি।”

ফলতার বিজয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি গোটা রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী। তাঁর দাবি, ফলতার এই বিপুল ভোট আসলে বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অবিচল ও গভীর বিশ্বাসের এক জ্বলন্ত প্রমাণ। তিনি মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার যেভাবে সমস্ত ক্ষেত্রে এবং প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ করছে, রাজ্যের মানুষ তা দু’চোখ ভরে দেখছেন। আর সেই কারণেই বাংলার মানুষ দু’হাত তুলে পদ্ম শিবিরকে আবারও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ফলতায় বিজেপির বিপুল জয়ের পাশাপাশি উত্থান ঘটেছে বামেদেরও। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। বামফ্রন্ট প্রার্থী শম্ভুনাথ কুড়মি পেয়েছে ৪০ হাজারের বেশি কিছু ভোট। এছাড়াও কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লার ১০ হাজার ভোট পড়েছে। অন্যদিকে, ভোটের দু'দিন আগে নাম তুলে নেওয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গিরের খাতায় মাত্র ৭হাজারের বেশি কিছু ভোট পড়েছে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement