Advertisement

Ratna Debnath Baruipur: বারুইপুর ধর্ষণ-খুন: মমতার সরকারের উপরে দায় চাপালেন MLA রত্না দেবনাথ, বলছেন 'বিচার হবে'

Baruipur Incident Ratna Debnath: বারুইপুর কাণ্ডে আগের তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুললেন BJP বিধায়ক রত্না দেবনাথ। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেন।

 সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেন। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 2:59 PM IST
  • আগের তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুললেন BJP বিধায়ক রত্না দেবনাথ।
  • নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেন।
  • পানিহাটির বিজেপি বিধায়ক ফেসবুকে একটি পোস্ট করেন।

Baruipur Incident Ratna Debnath: বারুইপুর কাণ্ডে আগের তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুললেন BJP বিধায়ক রত্না দেবনাথ। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেন। পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ শানালেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তাঁর দাবি, রাজ্যে বিগত সরকারের আমলে যে ব্যাপক দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল, বর্তমানের এই সব অপরাধ তারই ফল।

রবিবার এই অমানবিক ঘটনার খবর সামনে আসার পর পানিহাটির বিজেপি বিধায়ক ফেসবুকে একটি পোস্ট করেন। লেখেন, 'বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন। নৃশংস ঘটনা। ৪ জন তুলে নিয়ে গিয়ে বাচ্চাটার ওপর অকথ্য অত্যাচার চালায়।' এর পরেই ক্ষুব্ধ জনতার রোষে এক অভিযুক্তের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা এবং পুলিশের তাৎক্ষণিক তৎপরতার কথা উল্লেখ করেন। লেখেন, 'পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই বাকি ৩ জনকে আটক করেছে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সরকার যে এই শোকার্ত পরিবারের পাশে আছে, সেই আশ্বাস দিয়েছেন।'

‘নরপিশাচদের সঙ্গে আপোষ নয়’, হুঙ্কার রত্নার
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ আরও কড়া সুর চড়ান। তিনি বলেন, 'কেন এমন অপরাধ বারবার হবে? এই ধরনের সব অপরাধীরা এবার ধরা পড়বে এবং তাদের কঠোরতম বিচার হবে। আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর আমলে যে লাগামছাড়া দুর্নীতি হয়েছে, এটি তারই ফল। ইতিমধ্যেই ৩ জন গ্রেফতার হয়েছে এবং মূল অভিযুক্তও পুলিশের হাতে ধরা পড়েছে।'  

SIT গঠন ও রাতভর তল্লাশি 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারুইপুর কাণ্ডে তদন্তের গতি বাড়াতে ইতিমধ্যেই ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। রবিবার প্রথম দফায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রবিবার রাতভর বারুইপুরের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ বাহিনী। সেই অভিযানে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। প্রথমটি নাবালিকা খুন ও ধর্ষণের অভিযোগে, দ্বিতীয়টি সন্দেহভাজন যুবককে পিটিয়ে মারার (গণপিটুনি) ঘটনায় এবং তৃতীয়টি পুলিশের ওপর হামলার অভিযোগে। আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই জানিয়েছেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই রেয়াত করা হবে না।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement