Advertisement

BJP Parivartan Yatra: ভোটের আগে বাংলায় 'পরিবর্তন যাত্রা' বিজেপির, কবে থেকে- কোন কোন এলাকায় যাবে?

রাজ্যজুড়ে ৯টি যাত্রার আয়োজন করছে বিজেপি। ১ মার্চ কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, গড়বেতা, রায়দিঘি ও কুলটি থেকে এবং ২ মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসান ও আমতা থেকে যাত্রা শুরু হবে।

বিজেপির পরিবর্তন যাত্রা।-ফাইল ছবিবিজেপির পরিবর্তন যাত্রা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 7:01 PM IST
  • রাজ্য রাজনীতিতে ফের 'রথে'র তৎপরতা বাড়াল বিজেপি।
  • সল্টলেকের দলীয় কার্যালয় থেকে ‘পরিবর্তন যাত্রা’র ঘোষণা করলেন রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্য।

রাজ্য রাজনীতিতে ফের তৎপরতা বাড়াল বিজেপি। সল্টলেকের দলীয় কার্যালয় থেকে ‘পরিবর্তন যাত্রা’র ঘোষণা করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পর পরিবর্তনের আশায় মানুষ তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছিল। কিন্তু গত ১৫ বছরে রাজ্যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে অভিযোগ তাঁর।

এই প্রেক্ষাপটে রাজ্যজুড়ে ৯টি যাত্রার আয়োজন করছে বিজেপি। ১ মার্চ কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, গড়বেতা, রায়দিঘি ও কুলটি থেকে এবং ২ মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসান ও আমতা থেকে যাত্রা শুরু হবে। দোলযাত্রা উপলক্ষে ৩ ও ৪ মার্চ কর্মসূচি স্থগিত থাকবে। ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে মোট ৫০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবে এই কর্মসূচি। পরিকল্পনায় রয়েছে ৬০টি বড় ও ৩০০-র বেশি ছোট জনসভা।

নীলাঞ্জন রায়ের নেতৃত্বে এবং শ্রী রিতেশ তিওয়ারির সমন্বয়ে চলবে এই যাত্রা। প্রতিটি বিধানসভায় ট্যাবলো ও প্রচারাভিযানের আয়োজন থাকবে। মার্চের শেষে ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে বলে জানানো হয়েছে। উদ্বোধনী পর্যায়ে একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন রাজ্য সভাপতি। তিনি সমাজের সব স্তরের মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

Read more!
Advertisement
Advertisement