Advertisement

Shamik Bhattacharya: কোনও ঋতব্রত, সত্যব্রত, পরমব্রত, চিত্তব্রতদের BJP-তে জায়গা নেই, দরজা বন্ধ: শমীক

তৃণমূলের একাধিক নেতা ও ঘনিষ্ঠ ব্যক্তিত্বের বিজেপি-তে যোগদান নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছে। কিছু ঘটনা সেই জল্পনাকে উস্কে দিচ্ছে বারাবার। বস্তুত তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। বহু নেতা তো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করছেন।

পরমব্রত চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 May 2026,
  • अपडेटेड 10:52 AM IST
  • অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহী একাধিক নেতা
  • ঋতব্রত-শুভেন্দু সাক্ষাতে জল্পনা
  • দরজা বন্ধ, জানালেন শমীক

পশ্চিমবঙ্গে BJP ক্ষমতায় আসার পরে একটি শব্দবন্ধ বেশ ট্রেন্ডিং। তা হল, 'পাল্টি'। অর্থাত্‍ তৃণমূল কংগ্রেসীদের রাতারাতি বিজেপি হওয়ার হিড়িক। কেউ প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তো কেউ একেবারে নিজেরাই হাতে তুলে নিচ্ছেন বিজেপি-র পতাকা। এই যাবতীয় ঘটনায় বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট বললেন, 'দরজা বন্ধ'।

অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহী একাধিক নেতা

তৃণমূলের একাধিক নেতা ও ঘনিষ্ঠ ব্যক্তিত্বের বিজেপি-তে যোগদান নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছে। কিছু ঘটনা সেই জল্পনাকে উস্কে দিচ্ছে বারাবার। বস্তুত তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। বহু নেতা তো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করছেন। যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কদিন আগেই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, 'পুরসভা এবং ব্লকের কয়েকজন নেতা যে দুর্নীতি করেছেন বিগত বছরগুলিতে, তার দায় আমি বিধায়ক হিসেবে নেবেন না। দলেরই ওই নেতারা আমাকে হারাতে অন্তর্ঘাত করার চেষ্টা করেছিলেন । কিন্তু আমি তাঁদের এড়িয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করে জয়ী হয়েছি ।'

ঋতব্রত-শুভেন্দু সাক্ষাতে জল্পনা

শুক্রবার আবার দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য বিনিময় নিয়েও নানা চর্চা চলছে। শুভেন্দুর প্রশংসা শোনা গিয়েছে ঋতব্রতর গলায়। বলেন, 'হঠাৎ করে কেউ একটা বলল, কী এমএলএ সাহেব, বঙ্গ ভবনে উঠেছেন নাকি ? তো আমি তাকিয়ে দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো উনি আমায় নমস্কার করলেন। আমিও নমস্কার করলাম। আমি তখন বললাম, আমার বাংলোটা ছাড়তে হবে।আর এই ফর্মালিটিসগুলি রয়েছে, সব যাযা ফর্মালিটিস সেইজন্য এসেছি। তখন উনি বললেন যে, আমি বিরোধী এমএলএ-দের বিভিন্ন বৈঠকে ডাকছি। ডাক পেলে আসবেন। তো আমিও প্রতি নমস্কার করলাম। গোটা ভিডিওটাতেই দেখা যাচ্ছে। তারপর বোধহয়, উনি সরকারি আধিকারিকদের সঙ্গে চলে গেলেন।আমি আবার বেরিয়ে পার্লামেন্টে এলাম।তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি আমাকে নমস্কার করেন, তো আমি তো মুখ ঘুরিয়ে চলে যেতে পারব না। এটা আমার দ্বারা হবে না। তাতে কেউ যদি গোপন মিটিয়ের তত্ত্ব ফাঁদেন, তাঁদের জন্য শুভেচ্ছা রইল।' অন্যদিকে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়েও নানা রকম কথাবার্তা চলছে। তিনি দাবি করেছেন, শিশুসন্তানের মুখের দিকে চেয়ে তিনি নাকি বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। 

Advertisement

দরজা বন্ধ, জানালেন শমীক

এই যাবতীয় চর্চায় শমীক স্পষ্ট বললেন, 'কারা এই জল্পনা উস্কে দিচ্ছেন? এই সব তারাই বলতে পারেন। এই চিন্তাভাবনা করার সময় বিজেপি-র নেই। বিজেপি-র তৃণমূলীকরণ হবে না। কোনও ঋতব্রত, কোনও সত্যব্রত, কোনও পরমব্রত, কোনও চিত্তব্রত, এই সব যাঁরা আছেন, এঁদের জায়গা এখন বিজেপি-তে নেই। দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে নিজের কর্মীদের নিয়ে হার্ডকোর বিজেপি অ্যাক্টিভিস্টদের আমরা আজ ২০৬ আসনে পৌঁছেছি। কয়েকদিন পরে ওটা ২০৭ হবে। আমাদের আর কোনও আমদানি করার প্রয়োজন নেই।'

Read more!
Advertisement
Advertisement