Advertisement

Bhangar Blast: গণনার আগের রাতে ভাঙড়ে বিস্ফোরণ, গুরুতর জখম ৫

লোকসভা নির্বাচনের গণনার আগে রাতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। বিস্ফোরণে কাঁপল এলাকা। গুরুতর জখম হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে এক জন আইএসএফের পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন। সোমবার রাতে ভাঙড় ২-ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত পানাপুকুর এলাকার ঘটনা। 

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2024,
  • अपडेटेड 7:05 AM IST
  • গণনার আগে রাতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।
  • বিস্ফোরণে কাঁপল এলাকা।
  • গুরুতর জখম হয়েছেন ৫ জন।

লোকসভা নির্বাচনের গণনার আগে রাতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। বিস্ফোরণে কাঁপল এলাকা। গুরুতর জখম হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে এক জন আইএসএফের পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন। সোমবার রাতে ভাঙড় ২-ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত পানাপুকুর এলাকার ঘটনা। 

পুলিশ সূত্রের খবর , পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময়ে বোমা তৈরির সামগ্রীতে  বিস্ফোরণ ঘটে।  জখমদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ৫ জনকেই কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। 

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে 
কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশিপুর থানা পুলিশ। ভোটের সময়ও উত্তপ্ত ছিল ভাঙড়। অতীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক হিংসার ঘটনার সাক্ষী থেকেছে এই এলাকা। 

অন্য দিকে, আজ ভোট গণনা। তার আগে শনিবার প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোলের ফল। বিবিধ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে, ফের একবার ক্ষমতায় আসছে বিজেপি। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এগজিট পোলের ফলে বিজেপি পেতে পারে ৩৬১-৪০১টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ১৩১-১৬৬টি আসন। বুথফেরত সমীক্ষার ফল অনুযায়ী, বাংলার ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৬-৩১টি আসন, তৃণমূল পেতে পারে ১১-১৪টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২টি আসন। বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষা চালায়। ভোটারদের মনোভাবের উপর ভিত্তি করে এই সমীক্ষা করা হয়। এক্সিট পোলের ফল দেখে ভোটের ফল নিয়ে মোটামুটি আন্দাজ পাওয়া যায়। তবে সবসময় যে এক্সিট পোলের গণনা একদম সঠিক হয়, তা কিন্তু নয়। অতীতে বহুবার দেখা গিয়েছে, এক্সিট পোলের ফলাফল বাস্তবে মেলেনি। তাই এক্সিট পোলের গণনা যে পুরোপুরি মিলে যাবে তার কোনও নিশ্চয়তা নেই।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement