Advertisement

শ্রীরামপুরে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ BLO-র, অভিযোগ SIR-এর চাপ সামলাতে পারেননি

হুগলির শ্রীরামপুরে চাঞ্চল্যকর ঘটনা। মাঝ গঙ্গায় যাত্রীবোঝাই লঞ্চ থেকে ঝাঁপ দিলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। অভিযোগ, এসআইআর-এর কাজের তীব্র চাপ সামলাতে না পেরেই তিনি এমন চরম পদক্ষেপ নেন।

শ্রীরামপুর লঞ্চ ঘাট।-ফাইল ছবিশ্রীরামপুর লঞ্চ ঘাট।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 3:18 PM IST
  • হুগলির শ্রীরামপুরে চাঞ্চল্যকর ঘটনা।
  • মাঝ গঙ্গায় যাত্রীবোঝাই লঞ্চ থেকে ঝাঁপ দিলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)।

হুগলির শ্রীরামপুরে চাঞ্চল্যকর ঘটনা। মাঝ গঙ্গায় যাত্রীবোঝাই লঞ্চ থেকে ঝাঁপ দিলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। অভিযোগ, এসআইআর-এর কাজের তীব্র চাপ সামলাতে না পেরেই তিনি এমন চরম পদক্ষেপ নেন।

ওই বিএলওর নাম মহম্মদ কায়ামুদ্দিন। তিনি টিটাগড়ের বাসিন্দা এবং পেশায় একজন স্কুলশিক্ষক। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শ্রীরামপুর ফেরিঘাট থেকে একটি লঞ্চ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ফেরিঘাটের উদ্দেশে রওনা দেয়। মাঝ গঙ্গায় পৌঁছতেই আচমকা এক যাত্রী নদীতে ঝাঁপ দেন। লঞ্চের কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর থানায় নিয়ে যান। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, মহম্মদ কায়ামুদ্দিন কাঁচড়াপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক এবং বর্তমানে এসআইআরের কাজে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর অধীনে থাকা বুথে ভোটারের সংখ্যা ১,২৪৫। ঘটনার সময় এসআইআরের নথিপত্র ভর্তি ব্যাগ ও মোবাইল ফোন লঞ্চেই ফেলে রেখে তিনি গঙ্গায় ঝাঁপ দেন বলে জানা গিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে এসআইআরের কাজের চাপ এবং ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। নির্বাচন দফতরের আধিকারিকদের বিষয়টি জানিয়েও সমাধান হয়নি বলে অভিযোগ। শনিবার সকালে তিনি ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে আসেন। ফের ব্যারাকপুরে ফেরার পথে এই ঘটনা ঘটে।

 

Read more!
Advertisement
Advertisement