Advertisement

Blast in Mlada: মালদার গ্রামে বিস্ফোরণ, গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩

মালদার রতুয়ার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হল  তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ তৃণমূল কর্মীকে। চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোওয়াপের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে। 

পুলিশের জালে অভিযুক্ত।পুলিশের জালে অভিযুক্ত।
স্বপন কুমার মুখার্জি
  • মালদা,
  • 08 Feb 2025,
  • अपडेटेड 12:16 PM IST
  • বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হল  তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ তৃণমূল কর্মীকে।
  • চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোওয়াপের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।
  • এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে। 

মালদার রতুয়ার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হল  তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ তৃণমূল কর্মীকে। চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোওয়াপের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে। 

উল্লেখ্য,বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমনি ২নং গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক। তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। 


 স্থানীয় সূত্রে জানা গিয়েছিল,বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল তারা। তখনই জোরালো বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দু'জন জখম অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে বোমা এলাকায় মজুত করা হয়েছিল কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী।  কী কারণে বোমা মজুত করে রাখা হয়েছিল সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রতুয়া চাঁদমনি এলাকায়।

 এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতের। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু  বলেন, বিজেপি কী বলল তাতে কিছু যায় আসে না। ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করে দেখবে। যাদের দোষ থাকবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি এই প্রসঙ্গে বলেন, জেলাজুড়ে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসন নীরব রয়েছে। আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হচ্ছে। শৈশব আক্রান্ত হচ্ছে।  বল ভাবে খেলতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে। অথচ পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। কোথায় পুলিশ প্রশাসন? সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Advertisement


সংবাদদাতাঃ মিল্টন পাল
 

Read more!
Advertisement
Advertisement