Advertisement

CPIM-র বুকস্টল ভাঙচুরে প্রতিবাদে নামলে আটক কমলেশ্বর-বিকাশ, নিন্দায় সরব সৃজিত

সপ্তমীর সন্ধ্যায় সিপিএমের বুকস্টলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের ওপর। তারই প্রতিবাদে সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে ওই জায়গাতেই সভা ডেকেছিল সিপিএম।  অভিযোগ, সেই সভাতেই সিপিএম-তৃণমূলের বচসা শুরু হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। সিপিএম কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, বিকাশরঞ্জন ভট্টাচার্য্য, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ আরও অনেককে আটক করে পুলিশ।

CPIM-র বুকস্টল ভাঙচুরে প্রতিবাদে নামলে আটক কমলেশ্বর-বিকাশ, নিন্দায় সরব সৃজিতCPIM-র বুকস্টল ভাঙচুরে প্রতিবাদে নামলে আটক কমলেশ্বর-বিকাশ, নিন্দায় সরব সৃজিত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2022,
  • अपडेटेड 8:36 AM IST
  • সপ্তমীর সন্ধ্যায় সিপিএমের বুকস্টলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের ওপর
  • তারই প্রতিবাদে সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে ওই জায়গাতেই সভা ডেকেছিল সিপিএম

সপ্তমীর সন্ধ্যায় সিপিএমের (CPIM) বুকস্টলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের ওপর। তারই প্রতিবাদে সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে ওই জায়গাতেই সভা ডেকেছিল সিপিএম।  অভিযোগ, সেই সভাতেই সিপিএম-তৃণমূলের বচসা শুরু হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। সিপিএম কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, বিকাশরঞ্জন ভট্টাচার্য্য (Bikasranjan Bhattacharya), পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ  (Kamaleshwar Mukheree) আরও অনেককে আটক করে পুলিশ। বেশ কিছুক্ষণ পর ছাড়া পান তাঁরা।

আটক করে ৯ জনকে লালবাজার নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ভেঙে দেওয়া বুক স্টল অষ্টমীতে ফের চালু করা হয়। 

সপ্তমীর বুকস্টল ঘিরে তুমুল বচসা 
রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে সিপিএমের বুকস্টলে সপ্তমীর রাতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে 'তৃণমূল আশ্রিত গুণ্ডা'-দের বিরুদ্ধে। জানা যায়, গতারা তারা ওই বইয়ের বিপণিতে ‘চোর ধরো, জেল ভরো’-র পোস্টার লাগায়। যা দেখে আপত্তি জানায় শাসক দলের কর্মী সমর্থকেরা।  যাবতীয় বচসার সূত্রপাত। তৃণমূলের সমর্থকেরা স্টলে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

অষ্টমীতে প্রতিবাদে জমায়েত
অষ্টমীর দিন এই ঘটনার প্রতিবাদে উপস্থিত ছিলেন পরিচালক কমলেশ্বর, আইনজীবী তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায় সহ প্রমুখ। এদিন বুকস্টল ফের চালু করার সময় আবার বচসা হয়। সিপিএমের অভিযোগ, বারবার হামলা চালাচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা, কিন্তু আটক করা হয়েছে প্রতিবাদীদের।

ঘটনাস্থলে এই পৌঁছয় পুলিশ।  অভিনেতা-পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও, কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায়, রাজেন্দ্র প্রসাদ, আইনজীবী রানা গঙ্গোপাধ্যায় সহ মোট ৯ জনকে আটক করা হয়।

তীব্র নিন্দা পরিচালক সৃজিতের 
৯ জনের গ্রেফতারির পর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ট্যুইট করে এদিন প্রতিবাদ জানান। লেখেন,‘‘বইকে ভয় পাচ্ছে? বই?  প্রতিবাদ করতে গিয়ে কমলেশ্বর মুখোপাধ্যায়কে গ্রেফতার, সত্যিই আমি কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক না কেন, তোমার পাশে আছি কমলদা।’’

গ্রেফতারি প্রসঙ্গে সিপিএমের এক নেতার মন্তব্য 
গ্রেফতারি প্রসঙ্গে সিপিএমের এক নেতার মন্তব্য, “ওরা প্রথমেই এসে ব্যানার খুলতে বলে। আমরা খুলিনি। আমরা চোর ধরার কথা বলেছিলাম, তাতে ওদের গায়ে লাগছে কেন? তাহলে কি তৃণমূল দলটা সত্যিই নিজেদের চোর বলে মনে করে?"

Advertisement

Read more!
Advertisement
Advertisement