Advertisement

Chandrakona: কেস ডায়েরি বানাতে ঘুষ? টোপ ফেলে হাতেনাতে ধরা হল পুলিশের ASI-কে

ঘুষ চাওয়ার অভিযোগ। হাতেনাতে ধরা পড়লেন চন্দ্রকোনা থানার ASI। এমনটাই দাবি অ্যান্টি করাপশন ব্রাঞ্চের (এসিবি)। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অভিযুক্ত এএসআই-এর নাম মোহন সামন্ত। 

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অভিযুক্ত এএসআই-এর নাম মোহন সামন্ত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অভিযুক্ত এএসআই-এর নাম মোহন সামন্ত। 
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 6:42 PM IST
  • হাতেনাতে ধরা পড়লেন চন্দ্রকোনা থানার ASI।
  • ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘুষ চাওয়ার অভিযোগ। হাতেনাতে ধরা পড়লেন চন্দ্রকোনা থানার ASI। এমনটাই দাবি অ্যান্টি করাপশন ব্রাঞ্চের (এসিবি)। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অভিযুক্ত এএসআই-এর নাম মোহন সামন্ত। 

অভিযোগ, চন্দ্রকোনা থানার কাছেই রাস্তার ধারে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছিলেন ওই এএসআই। সেই সময়ই সেখানে পৌঁছে যান অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। তাঁদের একটি টিম তাঁকে হাতেনাতে ধরে ফেলে। সূত্রের খবর, অভিযানে প্রায় ১০ জন আধিকারিক ছিলেন। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পরে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগকারীর নাম বিশ্বজিৎ ভুঁইয়া। বাড়ি চন্দ্রকোনার রামগড় গ্রামে। অভিযোগ, আদালতে তাঁর একটি মামলা চলছে। তার সম্পর্কিত নথি বা কেস ডায়েরি (সিডি) জমা দেওয়ার কথা ছিল পুলিশের। কিন্তু দিনের পর দিন পুলিশ সেই কাজে ঢিলেমি করছিল বলে অভিযোগ বিশ্বজিতবাবুর। ফলে আদালতের নির্ধারিত সময়ে তা জমা দেওয়া হয়নি। বিশ্বজিতবাবুর অভিযোগ, কেস ডায়েরি রেডি করে জমা দেওয়ার বিনিময়ে বিশ্বজিতের কাছে টাকা দাবি করেছিলেন এএসআই মোহন সামন্ত। এরপরই বিষয়টি অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে জানান তিনি।

তদন্তকারীরা অভিযোগের ভিত্তিতে পরিকল্পনা করে অভিযান চালান। বিশ্বজিতবাবুকে বলা হয়, তিনি যেন টাকা দিতে রাজি হন। দুর্নীতি দমন শাখার আধিকারিকদের বুদ্ধিতেই নির্দিষ্ট স্থানে ডেকে পাঠান।

প্ল্যানফাফিক আগেভাগেই সেখানে অপেক্ষা করছিলেন দুর্নীতি দমন শাখার কর্তারা। টাকা নেওয়ার সময়েই বেরিয়ে এসে হাতেনাতে ধরা হয় ওই পুলিশকর্মীকে। তবে ঠিক কত টাকা লেনদেনের কথা ছিল, তা এখনও স্পষ্ট নয়। এএসআইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

Read more!
Advertisement
Advertisement