Advertisement

Chandranath Rath Murder: একবছর আগে থেকেই চন্দ্রনাথকে খুনের ছক, BJP কর্মী দুই ভাই কাকে সুপারি দেয়?

চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট পেশ করল CBI। ১১ জন অভিযুক্তের নাম রয়েছে চার্জশিটে। এদিকে, ২০২৫ সাল থেকেই তাঁকে হত্যার ছক কষা হয়েছিল বলে সূত্রের খবর।

নজরে চন্দ্রনাথ রথ খুনের মামলানজরে চন্দ্রনাথ রথ খুনের মামলা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Aug 2026,
  • अपडेटेड 9:57 AM IST
  • ২০২৫ সাল থেকেই চন্দ্রনাথকে হত্য়ার ছক
  • ১ জন অভিযুক্তের নাম রয়েছে চার্জশিটে
  • BJP কর্মী দুই ভাই কাকে সুপারি দেয়?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট দিল CBI। এই হত্যা মামলায় ১১ জনের নাম রয়েছে চার্জশিটে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন দুই BJP কর্মী সাগর সোনকর ও সাহেন সোনকর। অভিযোগ, উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদের দিয়ে হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, ২০২৫ সালের ডিসেম্বর থেকেই চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা চলছিল। যদিও হত্যার মূল উদ্দেশ্য এবং এর নেপথ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি। তবে গোটা ঘটনায় অন্য কোনও রাজনৈতিক দলের হাত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

চার্জশিটে যে দুই ভাইয়ের নাম রয়েছে তাঁরা ২০২০ সালে BJP-তে যোগদান করেছিলেন। অভিযোগ, তাঁরাই উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদের চন্দ্রনাথকে হত্যার কাজে নিযুক্ত করেছিলেন। ভাড়াটে খুনিদের টাকাও দিয়েছিলেন এই দুই ভাই। 

সূত্রের খবর, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা চলছিল। দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পরেও নানা কারণে একাধিক বার তা বদল করা হয়। শেষ পর্যন্ত ৬ মে চন্দ্রনাথকে হত্যা করা হয়।

এখনও পর্যন্ত ৬ জন শুটারকে গ্রেফতার করেছে CBI। তারা হ মনু সিং, রাজ সিং, গোলু সিং, মায়াঙ্ক রাজ মিশ্রা, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিং। বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্র নামের ৩ মিডলম্যানকেও গ্রেফতার করা হয়েছে। তারাই খুনের বরাত নিয়েছিল বলে অভিযোগ। 

জানা গিয়েছে, এখনও একজন অভিযুক্ত পলাতক। তার খোঁজ চালাচ্ছে CBI। 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল গত ৪ মে। তার ঠিক দু’দিনের মাথায় ৬ তারিখ মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে।

 

Read more!
Advertisement
Advertisement