Advertisement

Shantipur Bama Kali: বদলে যাচ্ছে শান্তিপুরের বামা কালীর নাচের জায়গা, এ বছর কোথায় দেখা যাবে?

কালীপুজোয় বৈষ্ণবতীর্থ শান্তিপুর যেন শক্তি আরাধনার পীঠস্থানে পরিণত হয়। শান্তিপুরের বিখ্যাত ‘বামা কালী’র নাচ দেখতে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। মায়ের নিরঞ্জন যাত্রাকে কেন্দ্র করে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। সাঙ অর্থাৎ বাঁশের তৈরি বিশেষ মাচায় দীর্ঘাঙ্গী, এলোকেশী প্রতিমাকে বসিয়ে কাঁধে তুলে নেন ভক্তেরা। উল্লাসে তাঁরা লাফাতে থাকেন। দেবীর সুবিশাল বিগ্রহও তালে তালে দুলতে থাকে।

শান্তিপুরের বামা কালীশান্তিপুরের বামা কালী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 5:31 PM IST
  • নদিয়ার শান্তিপুরের বামা কালীর নাচ দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমে।

নদিয়ার শান্তিপুরের বামা কালীর নাচ দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমে। প্রতিবছর বিসর্জনের সময় বামা কালীর সেই বিখ্যাত নাচ যে দেখেছে, সে বার বার যেতে চাইবেন। তবে এই বছর বামা কালী বিসর্জনে কড়া প্রশাসন। পুজোর সময় কলকাতার চোরবাগানের ১৯ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। বামা কালী নাচের জায়গা যেমন বদল হচ্ছে তেমনি এই বছর থেকে আর বামা কালীকে ছুঁতে পারবেন না কেউ। দেখে নিন কী কী পরিবর্তন হল এই বামা কালী বিসর্জনের ক্ষেত্রে। 

কালীপুজোয় বৈষ্ণবতীর্থ শান্তিপুর যেন শক্তি আরাধনার পীঠস্থানে পরিণত হয়। শান্তিপুরের বিখ্যাত ‘বামা কালী’র নাচ দেখতে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। মায়ের নিরঞ্জন যাত্রাকে কেন্দ্র করে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। সাঙ অর্থাৎ বাঁশের তৈরি বিশেষ মাচায় দীর্ঘাঙ্গী, এলোকেশী প্রতিমাকে বসিয়ে কাঁধে তুলে নেন ভক্তেরা। উল্লাসে তাঁরা লাফাতে থাকেন। দেবীর সুবিশাল বিগ্রহও তালে তালে দুলতে থাকে। যা দেখে মনে হয়, স্বয়ং আনন্দময়ীও যেন নৃত্যে মেতে উঠেছেন। শোভাযাত্রার সময়ে শহরের আলো নিভিয়ে দেওয়া হয়। ঢাক, ঢোল, কাঁসর বাজতে থাকে। মায়ের নাচ দেখার জন্য ঢল নামে ভক্তের। এই নাচ চলে ঘাট পর্যন্ত। 

এই বছর সেই ঐতিহ্যবাহী বামা কালীর নাচের স্থান বদল করা হয়েছে। এত বছর ধরে সেটা শান্তিপুরের বড়বাজার ঘাট চৌরাস্তার মোড়ে বামা কালীর প্রতিমাকে কাঁধে তুলে নিয়ে নাচ করতেন ভক্তেরা। তবে এ বার ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা ভেবে খানিকটা দূরে বেজপাড়ার ফাঁকা মাঠে বামা কালীর নাচের বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি থাকা তিনটি খেলার মাঠকে কাজে লাগিয়ে ভিড় নিয়ন্ত্রণ ও ভক্তদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। নাচ হবে কালীপুজোর পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর। এই বছর এই বামা কালীর নৃত্যের সময় পুজো কমিটির সদস্য ও বাঁশ ধরে সেইসব লোক ছাড়া সেখানে আর কোনও ভক্ত থাকতে পারবেন না। তাই এই ঐতিহ্যবাহী বামা কালীর নৃত্য সামনে থেকে ভক্তরা আর দেখতে পারবেন না। 

Advertisement

শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা শান্তিপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাট, বামা কালীর মন্দির প্রাঙ্গণ এবং নৃত্যের মাঠ পরিদর্শন করেন। মন্দিরে গিয়ে মায়ের দর্শনও করেন তাঁরা। ইতিমধ্যেই নৃত্যের মাঠ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হচ্ছে। মাঠ থেকে নিরঞ্জন ঘাট, প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখছে প্রশাসন।  

Read more!
Advertisement
Advertisement