Advertisement

Suvendu Adhikari On July 21: একুশে জুলাইয়ের ফাইল খুলছে, আজই কমিশনের রিপোর্ট প্রকাশ শুভেন্দুর, এ বার কী হবে?

২১ জুলাই ফাইল আজ প্রকাশ্যে আনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিকেলেই সামনে আসবে রিপোর্ট। এই রিপোর্টে ঠিক কী রয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

২১-এ জুলাই নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?২১-এ জুলাই নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 11:56 AM IST
  • ২১ জুলাই ফাইল আজ প্রকাশ্যে আনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • আজ বিকেলেই সামনে আসবে রিপোর্ট
  • এই রিপোর্টে ঠিক কী রয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

রাত পোহালেই ২১ জুলাই। আর ঠিক তার আগের দিন, ২০ জুলাই, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার বিকেলেই তিনি পূর্বতন তৃণমূল সরকারের তৈরি করা ২১ জুলাই কমিশনের রিপোর্ট জনগণের সামনে আনবেন। 

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'অধ্যক্ষ মহাশয়ের কাছ থেকে বিকেলে কিছুটা সময় চাইব। ১০ মিনিট। বিগত সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২১ জুলাই কমিশন গড়েছিল বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকেলে জনগণের সামনে প্রকাশ করব।' 

এরপর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বতন তৃণমূল সরকারের দিকে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় যা যা পরামর্শ দিয়েছেন, যাঁরা কালকে ২১ জুলাই করবেন, তাঁরা ১৫ বছর সরকারে ছিলেন, তাঁরা কতটা কার্যকর করেছেন, আর করেননি, সেটা বিকেল বেলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব।'

মাথায় রাখতে হবে, ১৯৯৩ সালের ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস 'ভোটার পরিচয়পত্র ছাড়া ভোট নয়' দাবিতে কলকাতায় এক সমাবেশ করেছিল। অভিযোগ, সেই আন্দোলনের সময়ই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেই সময় গুলি চালায় পুলিশ। তাতে ১৩ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবছর নিয়ম করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য় ২১ জুলাই কর্মসূচি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী অবস্থায় থাকাকালীন তিনি দাবি করেন, ক্ষমতায় এলে এই হত্যার বিচার হবে। তিনি দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবেন।

যদিও ২০১১ সালে বাংলার কুর্সি দখল করেন মমতা। পতন হয় ৩৪ বছরের বাম দুর্গের। এরপরই ২১ জুলাইয়ের জন্য একটি কমিশন গড়া হয়। কিন্তু সেই কমিশন যে কী রিপোর্ট দেয়, কাদের দোষী সাব্যস্ত করে, এই বিষয়গুলি ১৫ বছরেও সামনে আসেনি। তবে বছর বছর নিয়ম করে শহিদ দিবস পালিত হয়েছে। 

Advertisement

আর এবার সেই ফাইল খুলবেন বলেই জানিয়ে দিলেন শুভেন্দু। তিনি দাবি করলেন, সোমবার বিকেলেই জনগণের সামনে আনবেন সেই কমিশনের রিপোর্ট। 

তছনছ মমতার তৃণমূল
২৬-এর ভোটের পর তছনছ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের তৃণমূল কংগ্রেস। দলের টিকিটে জেতা সংখ্যাধিক্য বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাটের সঙ্গে ছেড়েছেন। তাঁরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন। সেই মতো আলাদাভাবে মেয়ো রোডে ২১ জুলাই পালন করতে চলেছেন তারা।

ওদিকে আবার লোকসভার সাংসদদের বড় অংশ দল থেকে বেরিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। এছাড়া রাজ্যসভার সাংসদদের মধ্যে ৪ জন করেছেন পদত্যাগ। যার ফলে এবারের ২১ জুলাই কর্মসূচি মমতার কাছে বিরাট চ্যালেঞ্জের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার মমতা এই পরীক্ষায় পাশ করতে পারেন কি না। 

 

Read more!
Advertisement
Advertisement