Advertisement

Civic Volunteer Arrested: সার্টিফিকেট দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার সিভিক পুলিশ

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক সিভিক। তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনা সামনে আসার পরই আবার সিভিক ভলেন্টিয়ারদের একাংশকে নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। 

সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার (ছবি: পিক্সেলস, প্রতীকী)সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার (ছবি: পিক্সেলস, প্রতীকী)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক সিভিক। তাকে গ্রেফতার করা হয়েছে
  • তাকে গ্রেফতার করা হয়েছে
  • এই ঘটনা সামনে আসার পরই আবার সিভিক ভলেন্টিয়ারদের একাংশকে নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ

এবার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। ঘটনা পূর্ব মেদিনীপুরের। ওই জেলার গোয়েন্দা শাখা (District Intelligence Branch) অফিসে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। ওই সিভিক পুলিশকে হাতেনাতে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ (ACB)।


ঠিক কী হয়েছে?
যতদূর খবর, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) তৈরি ও ইস্যু করে দেবে বলে ওই সিভিক ভলান্টিয়ার ১০০০ টাকা ঘুষ দাবি করেছিলেন। এমন অভিযোগ আসে ACB-এর কাছে। তারপর আধিকারিকরা ফাঁদ পেতে অভিযান চালান। সেই অভিযানের সময়ই ঘুষের টাকা নিতে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও তদন্ত চলছে। এই দুর্নীতির ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটা দেখা হচ্ছে। 

মাথায় রাখতে হবে, সিভিক পুলিশের বিরুদ্ধে মাঝে মধ্যেই একাধিক অভিযোগ ওঠে। ঘুষ নেওয়া থেকে শুরু করে মানুষের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অভিযোগ করা হয়। সেই সব নিয়ে আলোচনাও চলে বিস্তর। 

এমন পরিস্থিতিতে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক সিভিক। তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনা সামনে আসার পরই আবার সিভিক ভলেন্টিয়ারদের একাংশকে নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। 

আবার একাংশের মতে, শুধুমাত্র সিভিকরাই যে ঘুষ নিচ্ছে এমন নয়। তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে বলে নিচ্ছে। দুর্নীতি আধিকারিক স্তরেও রয়েছে বলে মনে করছেন তারা। সেই কারণেই এভাবে ঘুষ নেওয়া চলছে। এখন দেখার তদন্ত ঠিক কোন দিকে যায়। আরও কাউকে ধরা হয় কি না।
 

 

Read more!
Advertisement
Advertisement