Advertisement

রাজ্যে এ বার ২০০০ টাকার ওষুধ ২০০ টাকায়, কোথায় এবং কবে থেকে? জানালেন মুখ্যমন্ত্রী

এ বার ২০০০ টাকার ওষুধ মিলবে ২০০ টাকায়। এমনটাই শুক্রবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে মিশন হাসপাতাল এবং ক্যান্সার নিরাময় কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কোথায়-কবে থেকে মিলবে?

২০০০ টাকার ওষুধ মিলবে ২০০ টাকায় ২০০০ টাকার ওষুধ মিলবে ২০০ টাকায়
Aajtak Bangla
  • দুর্গাপুর ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 1:31 PM IST
  • ২০০০ টাকার ওষুধ মিলবে ২০০ টাকায়
  • ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • কোথায়-কবে থেকে মিলবে?

রাজ্যে এ বার ২০০০ টাকার ওষুধ মিলবে ২০০ টাকায়। এমনটাই শুক্রবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে মিশন হাসপাতাল এবং ক্যান্সার নিরাময় কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'গোটা রাজ্যে ৪৬৭টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র তৈরি করা হচ্ছে। যেখানে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার সহ একাধিক রোগের দামি ওষুধ কম খরচে মিলবে।'

ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার কিংবা অন্যান্য রোগের জন্য মাসে অনেক খরচ করে ওষুধ কিনতে হয় অনেক সাধারণ পরিবারেই।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রগুলি থেকে সেই ওষুধই পাওয়া যাবে অনেক কমে। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের সংখ্যা ৪৬৭ করা হবে। মার্চ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে তার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে যদি কারও ২০০০ টাকার মাসে ওষুধ লাগে, তা লাগবে মাত্র ২০০ টাকা। এটি প্রধানমন্ত্রীর এখটি বরদান।'

এ ছাড়াও শুভেন্দু জানিয়েছেন, ক্যান্সার সহ দূরারোগ্য ব্যধির দামি ওষুধের জন্য ১০০টি অমৃত সেন্টার চালু করা হচ্ছে রাজ্যে। ৫০-৬০ শতাংশ ছাড়ে দামি ওষুধ পাওয়া যাবে এই শতাধিক সেন্টার থেকে। সমস্ত জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট হাসপাতাল এবং সমস্ত মেডিক্যাল কলেজে এই সুযোগ পাওয়া যাবে। 

এ দিন একাধিক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু জানান, রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সূযোগ দিতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই ৬ কোটির উপর মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়েছেন। ২ কোটির বেশি মানুষের আয়ুষ্মান প্রকল্পের ক্যাটাগরির সঙ্গে মিল না হওয়ায় তাদের আনা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায়। সেখানেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাচ্ছে। 

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এর আগের সরকারের সময়ে স্বাস্থ্যসাথী স্কিমে রাজ্যের ১৭০০টি হাসপাতালে  এই প্রকল্পের সেবা মিলত। এ বার আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় দেশজুড়ে ৩৮ হাজার হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাচ্ছেন এ রাজ্যের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী আরও জানান, বকলকাতা, নিউটাউন, বিধাননগর, আসানসোল এবং দুর্গাপুরের হাসপাতালগুলি যাতে গ্রেটার দিল্লি এলাকার রেটে পরিষেবা মেলে তা-ও এই স্কিমের আওতায় করে দেওয়া হবে বলে জানান তিনি। 

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, 'এটাই আসল পরিবর্তন, মুখের, নামের বা দলের নয়, ব্যবস্থার পরিবর্তন হয়েছে রাজ্যে।'
 

 

Read more!
Advertisement
Advertisement