Advertisement

Complaint Against Abhishek: আরও আইনি জটে অভিষেক, এবার বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীর

নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী সঞ্জয় কুমার সিংঘল। একাধিক সভার বক্তব্য খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।

অভিষেকের বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ, নির্বাচনী প্রচারের বক্তৃতা ঘিরে বিতর্ক।অভিষেকের বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ, নির্বাচনী প্রচারের বক্তৃতা ঘিরে বিতর্ক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jun 2026,
  • अपडेटेड 7:55 PM IST
  • নির্বাচনী প্রচারের বক্তব্যকে কেন্দ্র করে আরও আইনি জটে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী।
  • অভিষেকের কিছু বক্তব্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

Abhishek Banerjee: নির্বাচনী প্রচারের বক্তব্যকে কেন্দ্র করে আরও আইনি জটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে শিলিগুড়ির সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। তাঁর দাবি, নির্বাচনী প্রচারের সময় অভিষেকের কিছু বক্তব্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার এই মর্মে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী তথা শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সঞ্জয় কুমার সিংঘল।

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নির্বাচনী প্রচারের বিভিন্ন সভায় অভিষেক যে বক্তব্য রেখেছেন, সেগুলি সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও ভয়ের পরিবেশ তৈরি করার মতো। সেগুলি সোশ্যাল মিডিয়াতও ছড়িয়েছে। অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক। দাবি, এগুলি জনমানসে বিরূপ প্রভাব ফেলতে পারে।

অভিযোগে একাধিক নির্দিষ্ট জনসভার উল্লেখও করা হয়েছে। তার মধ্যে রয়েছে ২০২৬ সালের ২৫ মার্চ নন্দীগ্রামের নির্বাচনী সভা, ২৭ এপ্রিল মহেশতলার জনসভা ও রোড শো এবং আরামবাগের নির্বাচনী সমাবেশ। অভিযোগকারীর দাবি, ওই সভাগুলিতে দেওয়া বক্তব্য খতিয়ে দেখা প্রয়োজন।

পুলিশের কাছে সঞ্জয় কুমার সিংঘলের আবেদন, সংশ্লিষ্ট সমস্ত ভিডিয়ো ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কনটেন্ট জড়ো করে যাচাই করা হোক। তিনি জানতে চেয়েছেন, ওই বক্তব্যগুলি ভারতীয় ন্যায় সংহিতা (BNS), তথ্যপ্রযুক্তি আইন (IT Act) বা অন্য কোনও প্রযোজ্য আইনের আওতায় অপরাধমূলক কি না।

অভিযোগকারী স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও নির্দিষ্ট রায় বা পূর্বনির্ধারিত পদক্ষেপ দাবি করছেন না। তাঁর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। এখন অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।  

Read more!
Advertisement
Advertisement