Advertisement

Depression Rain Forecast: অ্যাক্টিভ রয়েছে নিম্নচাপ, আজও কলকাতা সহ কোন কোন জেলায় প্রবল বৃষ্টি? IMD আপডেট

ঘূর্ণিঝড় অর্ণব এখন শক্তি হারিয়েছে। এটি পরিণত হয়েছে নিম্নচাপে। তার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। তাই ঝটপট আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন।

নিম্নচাপের জেরে আজ কেমন থাকবে আবহাওয়া?নিম্নচাপের জেরে আজ কেমন থাকবে আবহাওয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2026,
  • अपडेटेड 6:22 AM IST
  • ঘূর্ণিঝড় অর্ণব এখন শক্তি হারিয়েছে
  • এটি পরিণত হয়েছে নিম্নচাপে
  • তার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়

ইতিমধ্যেই দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। সেটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। সেই কারণে এখনই শুষ্ক আবহাওয়া পাবে না পশ্চিমববঙ্গ। বরং ৩০ অক্টোবর, শুক্রবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, বাংলার দুই প্রান্তেই প্রবল বর্ষণ হবে। তাই ঝটপট আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন। 


অর্ণব এখন নিম্নচাপ
আইএমডি সর্বশেষ আপডেটে জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট অংশ এখন নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। 

ছত্তিশগড়ের মধ্যবর্তী অংশ এবং সংলগ্ন ওড়িশার উপর অবস্থান করা নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়েছে। ২০২৬ সালের ২৯ অক্টোবর, ভারতীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে এটি দুর্বল হয়ে ছত্তিশগড়ের মধ্যবর্তী অংশ এবং সংলগ্ন ওড়িশার উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।

আজ এটা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। তখন এটি আরও দুর্বল হয়ে পড়তে পারে। তারপর উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কেমন আবহাওয়ার পূর্বাভাস 
রাজ্যের রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার শহরের আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের নানা সময় বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা প্রবল। ভাল খবর হল, বৃষ্টি হলেও একটানা হবে না। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? 
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি এলাকায়। এই জেলাগুলির কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আবার উপকূল সংলগ্ন কয়েকটি এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

যদিও কলকাতার আশপাশের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় অল্প থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চমকাতে পারে বিদ্যুৎ। তাই এই সব জেলার মানুষজন অবশ্যই সঙ্গে ছাতা রেখে বাইরে বেরোন। 

Advertisement

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদিও পুরো জেলায় নয়, বিক্ষিপ্তভাবেই অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement