Advertisement

Cyclone Weather: আজই সাগরে ঘূর্ণিঝড়, কলকাতা সহ জেলায় জেলায় কি তুমুল বৃষ্টি শুরু? IMD আপডেট

আজই তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে আবহাওয়ার উপর বিরাট প্রভাব পড়তে পারে। তাই ঝটপট জেনে নিন আজ কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া। সেই সঙ্গে সাইক্লোনের লেটেস্ট আপডেটও জেনে নিন।

সাইক্লোনের জন্য আজ কেমন থাকবে আবহাওয়া (ছবি: আইএমডি ও রয়টার্স)সাইক্লোনের জন্য আজ কেমন থাকবে আবহাওয়া (ছবি: আইএমডি ও রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 6:30 AM IST
  • আজই তৈরি হতে পারে নিম্নচাপ
  • যার জেরে আবহাওয়ার উপর বিরাট প্রভাব পড়তে পারে
  • তাই ঝটপট জেনে নিন আজ কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

সোমবার শক্তি বাড়াতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। আজই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর সেটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে পৌঁছতে পারে। যার ফলে বিগড়ে যেতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। এখন প্রশ্ন হল, ঘূর্ণিঝড়ের প্রভাবে কি আজ, ২৬ অক্টোবর থেকেই তুমুল বৃষ্টি শুরু হবে সব জেলায়? আজ কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া? বিস্তারিত জেনে নিন। 

ঘূণিঝড়ের কী আপডেট? 
বিষয়টা নিয়ে বিশদে জানিয়েছে আবহাওয়া দফতর বা আইএমডি। তারা খোলসা করেছে, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে। সেটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথেই রয়েছে। এমন পরিস্থিতিতে আজই সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তারপর ধীরে ধীরে উপকূলের দিকে পৌঁছে যেতে পারে। 

প্রসঙ্গত, ২৭ অক্টোবর সাইক্লোন আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। মঙ্গলবার সকালেই এটি পরিণত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। যার ফলে বিগড়ে যেতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। সেই কারণে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে রাজ্যে। টানা ভিজতে পারে একাধিক জেলা।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার, ২৮ অক্টোবর সকালেই এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছে যেতে পারে। তারপর বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এটির। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে খুব বেশি। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে।

যদিও অন্ধ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলেও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। তারা সাইক্লোনের গতিপধ নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে। তাই ঝটপট আবহাওয়ার আপডেট জেনে নিন।

আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? 
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ শক্তিশালী হয়েছে ঠিকই। তবে তার জন্য এখনই কলকাতার আবহাওয়ায় তেমন একটা প্রভাব পড়বে না। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বরং আকাশ মেঘলা থাকতে পারে। 

Advertisement

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
কলকাতার মতোই আশপাশের সব জেলা যেমন উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার আবহাওয়া ঠিকঠাক থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। 

বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও একই রকম থাকবে আবহাওয়া। আলাদা করে কোনও সতর্কতা জারি করা নেই। 

যদিও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলির দিকে বাড়তি নজর রয়েছে আবহাওয়া বিজ্ঞানীদের। এই সব জেলায় আবহাওয়া কেমন থাকে, সেটাই এখন দেখার। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ির মতো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। উত্তরবঙ্গে মূলত শুষ্কই থাকবে আবহাওয়া।

মঙ্গলবারের আবহাওয়ার আপডেট 
মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলে যেতে পারে। ওই দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক-দু'টি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে চমকাতে পারে বজ্রবিদ্যুৎ। তবে উত্তরবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement