Advertisement

West Bengal Durga Puja: বুর্জ খলিফা থেকে টাইমস স্কোয়্যার, দুর্গাপুজোর প্রচারে বড় প্ল্যান রাজ্যের

Durga Puja Global: দুর্গাপুজোকে বিশ্বমঞ্চে আরও স্পষ্ট করতে এবার নয়া পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। 'বিশ্বজুড়ে বাঙালির আবেগ, দুর্গা পুজো গ্লোবাল কানেক্ট ২০২৬'-এর আওতায় এবার দুর্গাপুজোকে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ও পর্যটনের ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য।

বুর্জ খলিফা থেকে টাইমস স্কোয়্যারে প্রচার হবে দুর্গা পুজোর, বিরাট পরিকল্পনা রাজ্য সরকারেরবুর্জ খলিফা থেকে টাইমস স্কোয়্যারে প্রচার হবে দুর্গা পুজোর, বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 12:46 PM IST
  • বুর্জ খলিফা, টাইমস স্কোয়্যারের মতো জায়গায় এবার প্রমোট করা হবে দুর্গাপুজোকে।
  • এই ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে 'বিশ্বজুড়ে বাঙালির আবেগ, দুর্গা পুজো গ্লোবাল কানেক্ট ২০২৬'।
  • দেশের প্রায় সবকটি বিমান বন্দর ও বড় রেল স্টেশনগুলিতেও এই অভিযান চালানো হচ্ছে।

বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ও পর্যটনের ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে এবার নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে, দুবাইয়ের বুর্জ খলিফা থেকে শুরু করে লন্ডনের পিকাডিলি লাইটস, নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের মতো জায়গায় এবার প্রমোট করা হবে দুর্গাপুজোকে। 

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই প্রচারের অংশ হিসেবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের প্রিমিয়াম ডিজিটাল বিলবোর্ডগুলিতে, বুর্জ খলিফায় LED লাইট ব্যবহার করে বিশেষ দুর্গাপুজো প্রদর্শনী দেখানো হবে।

জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে এই ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে 'বিশ্বজুড়ে বাঙালির আবেগ, দুর্গা পুজো গ্লোবাল কানেক্ট ২০২৬'। দেশের প্রায় সবকটি বিমান বন্দর ও বড় রেল স্টেশনগুলিতেও এই অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি, বাংলার ১,০০০টি মূল পুজো প্য়ান্ডেলেও এই ক্য়াম্পেইন চালানো হবে।

জানা গিয়েছে, এই ক্যাম্পেইনগুলিতে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে মোট ২০০ কোটি ভিউ ও ইম্প্রেশনের টার্গেট সেট করছে রাজ্য সরকার। এই ক্যাম্পেইন লঞ্চ ও তার টার্গেট পূরণে কোনও একটি পেশাদার সংস্থাকে দায়িত্ব দিতে চলেছে পর্যটন দফতর। এক্ষেত্রে, শুধু দুর্গাপুজোর বিজ্ঞাপন মূল লক্ষ্য নয়। বরং এই উৎসবকে একটি বৈশ্বিক সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে রাজ্য।

জানা গিয়েছে, ক্যাম্পেইনে জায়গা পাবে প্রতিমা নির্মাণ, শিল্পী, থিম প্যান্ডেল থেকে শুরু করে থাকবে  ঐতিহ্যবাহী পুজো, বনেদি পুজো, পুজোর লাইটিং, খাবার, ফ্যাশন, গান, পুজোর আবহে বাঙালির আবেগও। 

এই ক্যাম্পেইনের বড় চমক হিসেবে থাকবে ২৬০০ জন ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটারকেও। জানা যাচ্ছে, তাঁরাও নিজেদের কন্টেন্টের  মাধ্যমে পুজোর প্রচার করবেন। তবে তাঁদের বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে রাখা হতে পারে ন্যূনতম ১০ লক্ষ ফলোয়ার বা সাবস্ক্রাইবার। প্রবাসী বাঙালি ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার ভাবনা-চিন্তাও করা হচ্ছে বলে সূত্রের খবর।

 

Read more!
Advertisement
Advertisement