Advertisement

Durga Puja Rain Alert: পঞ্চমী থেকে বৃষ্টি, নিম্নচাপের আভাস দিল হাওয়া অফিস, দুর্গাপুজো WEATHER FORECAST

Durga Puja Weather Update: রবিবারই তৈরি হতে পারে একটি নিম্নচাপ। যার ফলে আবার পুজোর সময় বৃষ্টি হতে পারে। পঞ্চম থেকেই বর্ষণের অ্যালার্ট। পুরো আবহাওয়ার আপডেট জানুন।

দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা (ছবি: পিক্সেলস)দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2026,
  • अपडेटेड 3:23 PM IST
  • রবিবারই তৈরি হতে পারে একটি নিম্নচাপ
  • যার ফলে আবার পুজোর সময় বৃষ্টি হতে পারে
  • পঞ্চম থেকেই বর্ষণের অ্যালার্ট

২০২৬-এর দুর্গাপুজোয় বৃষ্টি হবে? নাকি আকাশে দেখা যাবে শরতের মেঘ? স্বস্তিতে ঠাকুর দেখা যাবে? আর এই বিষয়ে খুব একটা ভাল খবর দিল না আবহাওয়া দফতর। তারা জানাল আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। যার জেরে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই আকাশে মেঘের দেখা মিলেছে। মাঝে মধ্যেই হয়েছে বৃষ্টি। যার জেরে পুজোর আগে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। শপিং করতে গিয়ে অনেককেই ভিজতে হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন, ঠিক কেমন থাকবে দুর্গাপুজোর আবহাওয়া? আর সেই বিষয়ে খারাপ খবর শুনিয়েছে হাওয়া অফিস। 

কী বলেছে আবহাওয়া দফতর? 
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার ফলে ফের বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। যতদূর খবর, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বর্ষণের আশঙ্কা রয়েছে। এমনকী চতুর্থীতেও বৃষ্টি হতে পারে। বেশি ভিজতে পারে উপকূলবর্তী এলাকা। 

নিম্নচাপের প্রভাব বাংলায় কতটা পড়বে? 
এটা এখনও নির্দিষ্ট করে জানায়নি হাওয়া অফিস। তাদের দাবি, রবিবার তৈরি হতে পারে নিম্নচাপটি। তারপর এর অভিমুখ বোঝা যাবে। শুধু তাই নয়, এটা কতটা শক্তিশালী হতে পারে, সেটা জানা যাবে। 

মহালয়াতে কেমন থাকবে আবহাওয়া?
শনিবারই মহালয়া। আর সেই দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

যদিও মহালয়ার পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে আবহাওয়া। তবে পুজোর সামনে আবার বৃষ্টি ফিরতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, চতুর্থী এবং পঞ্চমীতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে। এই সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতরের আরও দাবি, সপ্তমীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক-দু’টি জায়গাতেও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Advertisement

আবার ১৮-১০-২০২৬ থেকে ১৯-১০-২০২৬ দক্ষিণবঙ্গের জেলাগুলির এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে, চলতি বছর দুর্গাপুজোয় ভালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দেশের কোন কোন এলাকা থেকে বিদায় নিল বর্ষা? 

মহারাষ্ট্র কিছুটা অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। গোয়া, কর্নাটক, তেলঙ্গানা, ওড়িশার কিছু অংশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ের আরও কিছু অঞ্চল থেকে বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ভারতের আরও কিছু অংশ এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল থেকে এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী তিন-চার দিনেই এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। তবে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। 
 

 

Read more!
Advertisement
Advertisement