Advertisement

West Bengal Rain: বাংলার 'চেরাপুঞ্জি' পূঃ মেদিনীপুর, ৪ মাসে সর্বোচ্চ বৃষ্টি, পিছিয়ে নেই কলকাতা, উঃ ২৪ পরগনাও

জুন থেকে বৃষ্টি শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলার পূর্ব মেদিনীপুরে হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি। বাংলার কোন জেলায় বর্ষার পরিমাণ কত? জেনে নেওয়া যাক।

 ৪ মাসে ভারী বৃষ্টি কলকাতা, উত্তর ২৪ পরগনাতে ৪ মাসে ভারী বৃষ্টি কলকাতা, উত্তর ২৪ পরগনাতে
কিশোর শীল
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 3:14 PM IST
  • জুন থেকে বৃষ্টি শুরু হয়ে অক্টোবর প্রায় চলে এলেও দফায় দফায় বৃষ্টির সাক্ষী থাকছে রাজ্যবাসী।
  • টানা তিন দিন বৃষ্টির জেরে কলকাতা সহ একাধিক জেলায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল।
  • কোন জেলায় কতটা বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেছে আলিপুর আবহাওয়া দফতর।

বাংলা থেকে বৃষ্টি বিদায়ের নামগন্ধ নেই। গরমের পর জুন থেকে বৃষ্টি শুরু হয়ে অক্টোবর প্রায় চলে এলেও দফায় দফায় বৃষ্টির সাক্ষী থাকছে রাজ্যবাসী। গত সপ্তাহেই টানা তিন দিন বৃষ্টির জেরে কলকাতা সহ একাধিক জেলায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে রাজ্যের সর্বত্র কি একই রকম বৃষ্টি হচ্ছে? বিষয়টি মোটেই তেমন নয় জানাচ্ছে আবহাওয়া দফতর।

গত চার মাসে রাজ্যের কোন জেলায় কতটা বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেছে আলিপুর আবহাওয়া দফতর। ১ জুন থেকে ২৮ সেপ্টেম্বর, অর্থাৎ আজ সকাল পর্যন্ত তথ্য বলছে, বাংলায় স্বাভাবিকের থেকে ২০ থেকে ৫৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে মাত্র চারটি জেলায়। পূর্ব মেদিনীপুর ছাড়াও, সেই তালিকায় আছে উত্তর ২৪ পরগনা, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।

এর বাইরে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির মাত্রা স্বাভাবিক। তবে স্বাভাবিকের তুলনায় ২০ থেকে ৫৯ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নদিয়া, মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায়।

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে, ১ জুন থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হয়েছে ১৯১৩.৫০ মিমি। যা কিনা রাজ্যের জেলাভিত্তিক গড় ১৩৫৯.৮ মিমি-র চেয়ে প্রায় ৫৫০ মিমি বেশি। এছাড়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়েছে ১৬৩১ মিমি এবং কলকাতা ও উত্তর ২৪ পরগনায় গত প্রায় ৪ মাসে বৃষ্টিপাত হয়েছে যথাক্রমে ১৭১৮.৯ ও ১৪৯৫.১ মিমি।

কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়েছে?

গত ৪ মাসের তথ্য অনুযায়ী,  এ রাজ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরে। এই জেলায় গত ৪ মাসে মাত্র ৭৯৯.৫ মিমি বৃষ্টি হয়েছে। যা কিনা গড় বৃষ্টির থেকে প্রায় ৪০ শতাংশ কম। পাশাপাশি মালদাতে ৮৩৪.৩ মিমি বৃষ্টি হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement