Advertisement

ED raid TMC Bank Account: TMC-র ১৫০ কোটি টাকা কোথা থেকে এসেছিল? একযোগে ৫ ঠিকানায় অভিযান ED-র

ইডির নজরে এখন তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেখানে কোথা থেকে এসেছিল ১৫০ টাকা, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। আর কী জানা যাচ্ছে?

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর ইডিরতৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর ইডির
মুনিষ পান্ডে
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 11:46 AM IST
  • ইডির নজরে এখন তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • সেখানে কোথা থেকে এসেছিল ১৫০ টাকা
  • আর কী জানা যাচ্ছে?

ফের কলকাতায় তল্লাশি শুরু করেছে ইডি। এবার কলকাতা ও সংলগ্ন এলাকার অন্তত ৫টি জায়গায় তারা অভিযান চালাচ্ছে বলে খবর। আর এই অভিযানের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ রয়েছে বলে শোনা যাচ্ছে সূত্র মারফত।

কেন চলছে এই অভিযান?
ইডির পক্ষ থেকে অভিযোগ, কয়েকটি বিমান পরিবহণ ও ট্রাভেল সংস্থার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০ কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে। আর সেই টাকা এবং ওই সব সংস্থার দিকেই নজর রয়েছে ইডি-এর।

এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ, ওই সংস্থাগুলিকে টাকা লেনদেনের মাধ্যম বা রুট হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর সেই কারণেই বর্তমানে ৫টিরও বেশি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। 

যদিও এক্ষেত্রে কোনও টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সেটা এখনও জানা যায়নি। এমনকী গ্রেফতার বা আটকের খবরও মেলেনি। তবে এখনও তল্লাশি চলছে বলেই খবর। এরপরই তদন্তের বিষয়ে বিশদে জানা যাবে। 

অ্যাকশনে ইডি
মাথায় রাখতে হবে, নতুন বিজেপি সরকার তৈরির পর থেকেই পশ্চিমবঙ্গে নিজেদের তদন্তের গতিবিধি বাড়িয়েছে ইডি। বিশেষত, রেশন দুর্নীতি মামলা, পৌরসভা নিয়োগ দুর্নীতি, অবৈধ কয়লা ও বালি খাদান মামলায় তারা তদন্তের ঝাঁঝ বাড়িয়েছে। ইতিমধ্যেই এই সব মামলায় একাধিক জায়গায় চলেছে তল্লাশি। পাশাপাশি গ্রেফতার করাও হয়েছে অনেককে। এমনকী তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকেও পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে।

এখন আবার তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে ইডি। সূত্রের খবর, তাদের নজর রয়েছে ১৫০ কোটি টাকার উপর। এই পরিমাণ টাকা কয়েকটি বিমান পরিবহণ ও ট্রাভেল সংস্থার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। আর এই সব সংস্থাকে টাকা লেনদেনের মাধ্যম বা রুট হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। তাই নতুন করে শুরু হয়েছে তদন্ত। একসঙ্গে ৫ জায়গায় চলছে তল্লাশি। এবার তদন্তের পর ঠিক কী উঠে আসে, সেটা জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement