Advertisement

ED raids West Bengal: কয়লা কেলেঙ্কারি: মমতা দিল্লিতে, এদিকে রাজ্যে ১২ জায়গায় ED-র তল্লাশি শুরু

মঙ্গলবার সকাল থেকেই আবার পশ্চিমবঙ্গে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কয়লা পাচার মামলায় অর্থ তছরুপের অভিযোগে তাদের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। যতদূর জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় একযোগে চলছে তল্লাশি। এমনকী কলকাতাতেও অভিযান চলছে। 

ইডি রেডইডি রেড
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 10:27 AM IST
  • মঙ্গলবার সকাল থেকেই আবার পশ্চিমবঙ্গে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি
  • কয়লা পাচার মামলায় অর্থ তছরুপের অভিযোগে তাদের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর
  • পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় একযোগে চলছে তল্লাশি

মঙ্গলবার সকাল থেকেই আবার পশ্চিমবঙ্গে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কয়লা পাচার মামলায় অর্থ তছরুপের অভিযোগে তাদের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। যতদূর জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় একযোগে চলছে তল্লাশি। এমনকী কলকাতাতেও অভিযান চলছে। 


প্রসঙ্গত, এই মামলার সঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়াও জড়িয়ে রয়েছে ঝাড়খণ্ড। সেই রাজ্যেও এই কেস নিয়ে একাধিকবার তল্লাশি চালিয়েছে ইডি। সেখান থেকে কোল মাফিয়াদের নেটওয়ার্ক ও আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে নানা সূত্র মিলেছে বলে জানা গিয়েছে। আর বর্তমানে সেই সূত্র ধরেই বাংলায় তল্লাশি চালাচ্ছে ইডি। তাদের পক্ষ থেকে কয়লা চুরির নেটওয়ার্ক, পাচারের রুট থেকে শুরু করে অর্থ তছরুপের সঙ্গে জড়িতদের খোঁজ চলছে। 


ঝাড়খণ্ড থেকে বাংলা পর্যন্ত রয়েছে সিন্ডিকেট
কোনও একটি রাজ্যে আটকে নেই কয়লা কেলেঙ্কারি। বরং এর সঙ্গে একাধিক রাজ্য জড়িত বলেই মূলত খবর মিলেছে। বিশেষত, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যোগ স্পষ্ট বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে একাধিক রেড চলেছে ঝাড়খণ্ডে। সেখান থেকেই কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। সেই সব সূত্র ধরেই পশ্চিমবঙ্গের কিছু ব্যবসায়ী এবং মিডিলম্যানের যোগ সম্পর্কে খবর পেয়েছে ইডি। সেই মতো আজ চলছে তল্লাশি। 

ওদিকে আবার আজই আবার IPAC এবং ইডি-এর মামলা সুপ্রিম কোর্টে উঠবে। তবে একটা কথা বলে রাখি, এই তল্লাশির সঙ্গে IPAC-এর রেড-এর কোনও যোগ নেই। দুটো সম্পূর্ণ আলাদা মামলা।

মাথায় রাখতে হবে সম্প্রতি IPAC কর্ণধার প্রতীক জৈনের ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি চালায় ইডি। আর সেই খবর পাওয়ার পরই সেখানে হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান গিয়ে ইডি-এর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে আসেন। 

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোটের আগে তৃণমূলের ভোট কৌশল জানতেই এই অভিযান চালিয়েছে ইডি। তাদের প্রার্থী তালিকা থেকে শুরু করে ভোট কৌশল সবই নিয়ে যেতে চেয়েছে ইডি। যদিও তিনি সেখানে পৌঁছেই সেই সব তথ্য সংগ্রহ করেছেন বলে দাবি করেন। 

Advertisement

উল্টো দিকে আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের ঝুলি সামনে আনে উডি। তাদের দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অহেতুক তল্লাশিতে বাধা দিয়েছেন। এমনকী মামলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে পালিয়েছেন। 

যদিও এই মামলায় এখন সুপ্রিম কোর্টে রয়েছে। এখন দেখার দেশের শীর্ষ কোর্ট গোটা ঘটনায় কী পর্যবেক্ষণ দেয়। 

  

Read more!
Advertisement
Advertisement