Advertisement

Rajya Sabha Bye Election: বাংলা থেকে সংসদে আরও MP বাড়তে চলেছে BJP-র, চলতি মাসেই ভোট

আগামী ২৪ জুলাই হবে রাজ্যসভার ভোটগ্রহণ। জানানো হয়েছে, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলে তৈরি হওয়া শূন্য আসনগুলিতেই এই নির্বাচন।

রাজ্যসভা উপনির্বাচন রাজ্যসভা উপনির্বাচন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 11:46 AM IST
  • ২৪ জুলাই হবে রাজ্যসভার ভোটগ্রহণ
  • পশ্চিমবঙ্গের ৩ আসনে হবে ভোট
  • ৩ TMC সাংসদ ছেড়ে যাওয়ায় তৈরি হয় শূন্যপদ

ফের ভোট পশ্চিমবঙ্গে। এবার ৩ আসনে রাজ্যসভার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই হবে এই ভোটগ্রহণ। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলে তৈরি হওয়া শূন্য আসনগুলিতেই এই নির্বাচন। 

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন। 

উল্লেখ্য, রাজ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন, এক এক করে অনেক সহযোদ্ধাই। তার মধ্যে রয়েছেন রাজ্যসভার ৩ সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। ৩ জনই তাঁদের রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দিয়েছেন। 

এরপর সুস্মিতা দেবকে দেখা গিয়েছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে। প্রকাশচিক বরাইক প্রকাশ্যেই শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সুখেন্দুশেখরও প্রাক্তন রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। 

অন্যদিকে, এই ৩ আসনে মমতাপন্থী তৃণমূল প্রার্থী দাঁড় করালেও জেতার আশা ক্ষীণ। কারণ ঋতব্রতর হাতে বিধানসভায় বেশি সংখ্যক বিধায়ক রয়েছে। ফলে তারা সহজেই টেক্কা দিয়ে আগেভাগে প্রার্থী ঘোষণা করে ফেলতে পারে। যদিও তাতে লাভের লাভ হওয়ার সম্ভবনা কম। বর্তমানে BJP বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ। ফলত এই ৩ আসনে জিততে তাদের কোনও সমস্যাই হবে না। সেক্ষেত্রে রাজ্যসভায় যে এবার BJP-র বঙ্গ টিমের প্রতিনিধি বাড়তে চলেছে, তাতে আর কোনও সন্দেহের অবকাশ রইল না। 

 

Read more!
Advertisement
Advertisement