Advertisement

বিশেষ পুজোর নামে তরুণীকে ধর্ষণ, পুরুলিয়ার তান্ত্রিক সৌমেন গ্রেফতার

পুরুলিয়া জেলায় তন্ত্র-মন্ত্র ও পূজার আচার পালনের নামে এক ১৮ বছর বয়সি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জেলার বড় থানার অন্তর্গত আঙ্করো গ্রামে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

ধৃত তান্ত্রিক সৌমেন গোস্বামী।-ফাইল ছবিধৃত তান্ত্রিক সৌমেন গোস্বামী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 4:22 PM IST
  • পুরুলিয়া জেলায় তন্ত্র-মন্ত্র ও পূজার আচার পালনের নামে এক ১৮ বছর বয়সি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
  • ঘটনাটি ঘটেছে জেলার বড় থানার অন্তর্গত আঙ্করো গ্রামে।

পুরুলিয়া জেলায় তন্ত্র-মন্ত্র ও পূজার আচার পালনের নামে এক ১৮ বছর বয়সি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জেলার বড় থানার অন্তর্গত আঙ্করো গ্রামে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

মায়ের সামনে থেকে তরুণীকে আলাদা করে নিয়ে যাওয়ার অভিযোগ
পুলিশ ও নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্ত সৌমেন গোস্বামী মূলত বাঁকুড়া জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় তন্ত্র-মন্ত্র, ঝাড়ফুঁক ও পুজোর কাজ করতেন।

নির্যাতিতার বাবা জানান, সেদিন তাঁর স্ত্রী ও মেয়ে গ্রামের কাছে একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তিনি নিজে বাড়িতে ছিলেন না। অভিযোগ, মন্দিরে উপস্থিত সৌমেন গোস্বামী একটি বিশেষ পূজার কথা বলে নির্যাতিতার মাকে বাইরে অপেক্ষা করতে বলেন। এরপর তরুণীকে একা একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

প্রথমবারই গিয়েছিল পরিবার
পরিবারের দাবি, এর আগে তারা কখনও ওই তান্ত্রিকের কাছে যায়নি। সেদিনই প্রথম তাঁরা সেখানে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ, সেই সুযোগেই অভিযুক্ত এই অপরাধ ঘটায়। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ দায়ের হয়নি।

অভিযোগের পরই পুলিশের তৎপরতা
ঘটনার পর তরুণী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সব জানান। এরপর বুধবার নির্যাতিতার পরিবার বড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত সৌমেন গোস্বামীকে গ্রেফতার করে।

আজ আদালতে, তদন্ত অব্যাহত
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement