Advertisement

Digha Accident: প্রতিবাদের মাশুল? দিঘায় ডাক্তারকে পিষে মারার অভিযোগ লরি চালকের বিরুদ্ধে

প্রতিবাদ করায় মর্মান্তিক পরিণতি হন চিকিৎসকের। নেতাজি জয়ন্তীর সকালে চিকিৎসককে পিষে দিল লরি চালক। এমন ঘটনা ঘটেছে খড়গপুর থেকে দিঘা যাওযার পথে। সোমবার সপ্তাহের প্রথম দিন নারায়ণগড় থানার উকুনমারী এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিঘা,
  • 23 Jan 2023,
  • अपडेटेड 12:52 PM IST

প্রতিবাদ করায় মর্মান্তিক পরিণতি হন চিকিৎসকের। নেতাজি জয়ন্তীর সকালে চিকিৎসককে পিষে দিল লরি চালক। এমন ঘটনা ঘটেছে খড়গপুর থেকে দিঘা যাওযার পথে। সোমবার সপ্তাহের প্রথম দিন নারায়ণগড় থানার উকুনমারী এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

জানা যাচ্ছে মৃত চিকিৎসকের নাম  গৌতম মুখোপাধ্যায়। তিনি খড়গপুরেই বাসিন্দা। সোমবার ভোরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সড়কপথে দিঘা যাচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়ির সঙ্গে রেষারেষি করছিল একটি বেপরোয়া গতির লরি। লরিটি ৬০ নম্বর জাতীয় সড়কে চিকিৎসকের গাড়িটিকে ওভারটেক করতে গেলে সামনের অংশে ধাক্কা লাগে। তাতেই বেজায় বিরক্ত হন চিকিৎসক।  দু’পক্ষের মধ্যে  বচসা শুরুর পরেই ওই চিকিৎসককে পিষে দেয় লরিটি। পেশার কারণে পরিবারকে বিশেষ সময় দিতে পারতেন না চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়। ভেবেছিলেন কয়েকদিন দিঘায় গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটবেন। কিন্তু দিঘায় পৌঁছনোর আগেই যে আনন্দ এভাবে বিষাদের চেহারা নেবে, তা স্বপ্নেও ভাবেননি চিকিৎসকের পরিজনেরা। ঘটনার আকস্মিকতায় কার্যত হতবাক তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গাড়িতে করে স্ত্রীকে নিয়ে দিঘা যাচ্ছিলেন ওই চিকিৎসক। সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা লাগে। লরিটিকে থামিয়ে লরি চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন  চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়।। বচসা চলাকালীন ওই লরিটি চিকিৎসককে পিষে দিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায়  এলাকায় চাঞ্চল্য ছড়া। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায়  আরও দু’জন গুরুতর জখম হয়েছেন বলেই খবর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই লরিচালকের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও অধরা অভিযুক্ত। 

Read more!
Advertisement
Advertisement