Advertisement

টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কী হবে? আপডেট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনভর আকাশ মেঘলা থাকবে। কলকাতাসহ অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে।

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবিরাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 11:09 AM IST
  • দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে এলেও বৃষ্টির রেশ কাটছে না।
  • বরং বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে এলেও বৃষ্টির রেশ কাটছে না। বরং বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনভর আকাশ মেঘলা থাকবে। কলকাতাসহ অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি হতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার উপর থেকে নিম্নচাপের সরাসরি প্রভাব সরে গেলেও পূর্ব মধ্যপ্রদেশে অবস্থানরত নিম্নচাপ, রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং উত্তর-পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার থেকেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের দাপট কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকায় টানা বৃষ্টির জেরে ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement