Advertisement

অসমে কংগ্রেসে ইস্তফা সুস্মিতা দেবের, আজই হয়তো দেখা করবেন মমতার সঙ্গে

অসমের শিলচর থেকে চারবারের কংগ্রেস সাংসদ ও মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব কংগ্রেস থেকে পদত্যাগ করলেন। প্রথমে টুইট করে পরে পরে কংগ্রেস সভানেত্রীকে ইস্তফা পত্র দিয়ে তিনি তাঁর পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ফলে তিনি এখন কোন দলে যাবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। পাল্লা ভারী তৃণমূলের দিকেই।

সুস্মিতা দেব, পরবর্তী লক্ষ্য কী ?সুস্মিতা দেব, পরবর্তী লক্ষ্য কী ?
Aajtak Bangla
  • শিলচর,
  • 16 Aug 2021,
  • अपडेटेड 12:35 PM IST
  • কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব
  • সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা
  • তৃণমূলে না বিজেপিতে তা নিয়ে জোর জল্পনা

কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব

প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। কংগ্রেস পার্টি ছেড়ে দিলেন। টুইটারে তাঁর বায়োডাটায় রদবদলের পর এই অনুমান করা হচ্ছিল। শেষমেষ সুস্মিতা দেবের ইস্তফা সামনে আসতেই সত্যি বলে প্রমাণিত হল তা। জানা গিয়েছে, আজই সুস্মিতা সম্ভবত কলকাতায় এসে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। সুস্মিতা তৃণমূলে যোগ দিলে, তাঁকেই হয়তো অসমে সামনে রেখে সংগঠন বাড়াবে তৃণমূল।

পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি

সুস্মিতা দেব কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধীকে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন। সুস্মিতা দেব অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলেন। ১৬ অগাস্ট নিজের টুইটারে নিজের পদের আগে পূর্ব শব্দটি জুড়ে দেন সুস্মিতা দেব। এখন বায়োডাটায় নিজেকে কংগ্রেসের পূর্ব সদস্য বলে লিখে দিয়েছেন উনি।

https://twitter.com/sushmitadevinc?s=20

চারবারের কংগ্রেস সাংসদ তিনি

১৫ ই অগাস্ট তিনি পদত্যাগ জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে অসম কংগ্রেসে অধ্যক্ষ ভূপেন বোহরাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, তিনি জানিয়েছেন, তিনি সুস্মিতাদেবীর পদত্যাগের ব্যাপারে কিছু জানেন না। সুস্মিতা দেব অসম-বাংলার প্রভাবশালী নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে। শিলচর কেন্দ্র থেকে জিতে চারবার সংসদ হয়েছিলেন সুস্মিতা দেব।

মানুষের স্বার্থেই কাজ করবেন !

নিজের পদত্যাগ পত্র লিখে কংগ্রেস প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, তিন দশকের কংগ্রেসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত মধুর। অনেক কিছু শিখেছি। ব্যক্তিগতভাবে তিনি ধন্যবাদ জানান সোনিয়া গান্ধীকে। তাঁকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। তিনি জানান আমি সমাজসেবা এবং মানুষের স্বার্থে কাজ করে যেতে চাই।

তৃণমূলে না বিজেপিতে, জল্পনা

তবে সুস্মিতা দেবের মহিলা কংগ্রেস সভানেত্রী পদ ও কংগ্রেস সভানেত্রী পদ ছাড়ার জল্পনা তুঙ্গে উঠেছে। তাহলে এখন কোথায় যোগ দেবেন তিনি। যদিও তিনি নিজে কোনও ঘোষণা করেননি। তবে তৃণমূলে যোগ দিতে পারেন বলে নতুন করে জল্পনা ছড়িয়েছে। এমনিতেই তৃণমূলের ত্রিপুরায় নিজেদের শাখা বিস্তারে সচেষ্ট সুস্মিতা দেবের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। তারই প্রেক্ষিতে সুস্মিতা দেব এর ছেড়ে তৃণমূলে যোগদান করেন কি না, তা কয়েক দিনের মধ্যেই জানা যাবে বলে আশা করা হচ্ছে। বিজেপির সঙ্গেও সাংসদ থাকায় তাঁর সম্পর্ক ভাল। ফলে বিজেপিও যোগাযোগ করছে বলে জানা গিয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement