Advertisement

Health News: প্রেসক্রিপশনে লেখা ওষুধ হাসপাতালে না থাকলেও FREE-তে পাবেন, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের

সরকারি হাসপাতালে জরুরি ওষুধ না থাকার অভিযোগ অনেক দিনের। এমন পরিস্থিতিতে চিরকুটে রোগীকে ওষুধের নাম লিখে বাইরে থেকে কিনে আনতে বলা হয়। যদিও এবার এই সমস্যার সমাধান করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। তাই হাসপাতালকেই ওষুধের বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ডাক্তারের লেখা ওষুধ হাসপাতালে নেই? কিনে দিতে হবে বিনামূল্যে (ছবি: পিক্সেলস)ডাক্তারের লেখা ওষুধ হাসপাতালে নেই? কিনে দিতে হবে বিনামূল্যে (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 12:02 PM IST
  • সরকারি হাসপাতালে জরুরি ওষুধ না থাকার অভিযোগ অনেক দিনের
  • এমন পরিস্থিতিতে চিরকুটে রোগীকে ওষুধের নাম লিখে বাইরে থেকে কিনে আনতে বলা হয়
  • এবার এই সমস্যার সমাধান করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার

সরকারি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের হাজার অভিযোগ। এমনই একটা বড় অভিযোগ হল, প্রয়োজনের অনেক ওষুধই হাসপাতালে থাকে না। তাই রোগীর পরিবারকেই গাঁটের কড়ি খরচ করে বাইরে থেকে আলাদা করে কিনতে হয় ওষুধ। যদিও এই সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। সেই মতো নতুন নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। নয়া নির্দেশিকায় স্বাস্থ্য দফতর জানিয়েছে, ডাক্তারের লেখা কোনও ওষুধ বা চিকিৎসার সামগ্রী হাসপাতালের নির্ধারিত তালিকায় না থাকলেও রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে বলা যাবে না। বরং সেই ওষুধ বা সামগ্রী ওই হাসপাতাল কর্তৃপক্ষকেই স্থানীয়ভাবে কিনতে হবে। তারপর রোগীকে বিনামূল্যে দিতে হবে।

তবে এখানেই শেষ নয়, সরকারি হাসপাতালের ডাক্তারদের প্রেসক্রিপশন লেখা নিয়েও একাধিক নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। এখন থেকে চিরকুটে কোনও ওষুধ লিখে দেওয়া যাবে না। যা ওষুধ লিখতে হবে, সেটা প্রেসক্রিপশনেই লিখতে হবে। ওই প্রেসক্রিপশনে বড় হাতের অক্ষরে লেখা থাকবে চিকিৎসকের নাম। এছাড়া রেজিস্ট্রেশন নম্বরও লিখতে হবে। সই থাকবে।

এছাড়া ডাক্তার প্রেসক্রিপশনে যেই ওষুধ বা চিকিৎসার সামগ্রী লিখবেন, সেটা স্টকে না থাকলেও হাসপাতালকেই ব্যবস্থা করতে হবে। বিনা পয়সার রোগীকে দিতে হবে ওষুধ। 

এক্ষেত্রে ওষুধ না থাকলে সেই প্রেসক্রিপশন সুপার, নন-মেডিক্যাল ডেপুটি সুপার অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে পাঠাতে হবে। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ বা চিকিৎসক সামগ্রীর বন্দোবস্ত করবেন। 

আসলে সরকারি হাসপাতালে জরুরি ওষুধ না থাকার অভিযোগ অনেক দিনের। এমন পরিস্থিতিতে চিরকুটে রোগীকে ওষুধের নাম লিখে বাইরে থেকে কিনে আনতে বলা হয়। যদিও এবার এই সমস্যার সমাধান করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। তাই হাসপাতালকেই ওষুধের বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: রজত বাসু। তিনি বলেন, 'এটা খুবই ভাল উদ্যোগ। হাসপাতালে জীবনদায়ী ওষুধ না থাকলে সেটা কিনে দেওয়াই উচিত। তাতে রোগীদের উপকারই হবে।'

Advertisement

অবশ্য এর পাশাপাশি একটা আশঙ্কার কথাও জানান তিনি। তাঁর কথায়, 'শহরের হাসপাতালে ওষুধ কিনে দেওয়ার বিষয়টা খুব সহজে করা যাবে। এখানে লোকবল বেশি। তবে গ্রামের দিকে হাসপাতালে এই ব্যবস্থা চালু করার বেশ কিছু সমস্যা থাকতে পারে। সেখানে সাধারণ মানুষকে ঠিকঠাক গোটা বিষয়টা না বুঝিয়ে উঠতে পারলে সমস্যা হতে পারে। চিকিৎসক যেই ওষুধ লিখলেন, সেটা না পাওয়া গেলে আরও জটিলতা তৈরি হতে পারে।' তাই এই দিকটাও সরকারকে ভেবে দেখার পরামর্শ দিলেন তিনি। 
 

 

Read more!
Advertisement
Advertisement