
বঙ্গোপসাগরে ফের সক্রিয় হয়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বাংলা ও ওড়িশা শীঘ্রই সাক্ষী থাকতে পারে নিম্নচাপের বৃষ্টির। অন্যদিকে গোটা দেশেও প্রভাব পড়ছে মারাত্মক ভাবে। সাম্প্রতিক আবহাওয়া রিপোর্ট দেখাচ্ছে, দেশের বহু রাজ্যেই আগামী কয়েকদিন অতিভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশ। এছাড়াও, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ ছত্তিশগড়, বিহার, ওড়িশা এবং পূর্ব মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ওই রাজ্যগুলির কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বাংলার ক্ষেত্রে কী প্রভাব পড়ছে?
আবহাওয়া দফতরের প্রাপ্ত সূত্রে দাবি, আগামী ২-৩ দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরলম, মাহে, মধ্য মহারাষ্ট্র এবং দক্ষিণ কর্ণাটকের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলার ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা বিশাল। এই তালিকার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক, এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিম মধ্যপ্রদেশ়ও। অন্যদিকে, আজ আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, লাক্ষাদ্বীপ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, মারাঠওয়াড়া, পশ্চিমবঙ্গের পাহাড়ি ভাগ এবং সিকিমে বজ্রপাত সহ ও দমকা হাওয়া বইতে পারে।