Advertisement

Amit Shah to Bangladeshi Infiltrator: 'নিজেরাই ফিরে যান, সাহায্য করব, না হলে...' অবৈধ বাংলাদেশিদের 'আল্টিমেটাম' শাহের

বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সীামান্তে ফেন্সিংয়ের জন্য জমি হস্তান্তর করা হয়েছে। দশকের পর দশক পরে থাকা কাজ অবশেষে সম্পন্ন হল বাংলায়। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান শাহ। বৃহস্পতিবার একটি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Photo: PTI)স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Photo: PTI)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2026,
  • अपडेटेड 5:12 PM IST

বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সীামান্তে ফেন্সিংয়ের জন্য জমি হস্তান্তর করা হয়েছে। দশকের পর দশক পরে থাকা কাজ অবশেষে সম্পন্ন হল বাংলায়। এই ঘটনার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বানও জানান শাহ। 

বলেন, "আজকাল খবরের কাগজে খবর আসছে মমতা বন্দ্যোাধ্যায়ের সরকারের আমলে প্রতিদিনই অনুপ্রবেশের ঘটনা ঘটত। কিন্তু এখন তারা নিজেরাই ফিরে যাচ্ছে। শুভেন্দু এবং বাংলার বিজেপি সরকার ডিটেনশন সেন্টার তৈরি করেছে। কিন্তু আমরা সবাই চাই যারা অবৈধভাবে প্রবেশ করেছে তারা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। যদি তারা নিজেরাই চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে কোনও মামলা করবে না, বরং তাদের চলে যেতে সাহায্যই করবে। আমি আশা করি, শনাক্তকরণ অভিযান শুরু হওয়ার আগেই অনেকে নিজ উদ্যোগে ফিরে যাবেন।"

BSF-কে জমি হস্তান্তর প্রসঙ্গে বলেন, "পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আমাদের শাসনের দায়িত্ব দেন, তাহলে কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে বাকি ফেন্সিং দেওয়ার কাজ শুরু করে দেব। মাত্র সাত দিনের মধ্যে বিএসএফ-কে ৬০০ হেক্টর জমি হস্তান্তর করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানাতে চাই। এছাড়াও, চিকেনস নেকের ১২১ হেক্টর জমিও বিএসএফ-কে হস্তান্তর করা হয়েছে।"

বলেন, শনাক্তকরণ অভিযান শুরু হওয়ার আগেই অনেকে নিজ উদ্যোগে ফিরে যাবেন।
 

Read more!
Advertisement
Advertisement