Advertisement

Howrah Shootout: প্রোমোটার খুনে দিল্লিতে ধরা পড়ল হারুন-রোহিত, আনা হচ্ছে হাওড়ায়

হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় মূল দুই অভিযুক্ত হারুন শেখ ও রোহিত হোসেনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে গোলাবাড়ি থানার বিশেষ পুলিশ দল।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 1:09 PM IST
  • হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ।
  • এই ঘটনায় মূল দুই অভিযুক্ত হারুন শেখ ও রোহিত হোসেনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।

হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় মূল দুই অভিযুক্ত হারুন শেখ ও রোহিত হোসেনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে গোলাবাড়ি থানার বিশেষ পুলিশ দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিলখানায় প্রোমোটার খুনের ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারী দল। ইতিমধ্যেই এই মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল দুই অভিযুক্ত হারুন ও রোহিতের সন্ধান পেতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। তদন্তের সূত্র ধরে শেষ পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পায় পুলিশ।

এরপরই দিল্লিতে অভিযান চালিয়ে দু’জনকেই গ্রেফতার করা হয়। ঘটনার আটদিনের মাথায় এই গ্রেফতারিকে বড় সাফল্য বলেই মনে করছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবারই হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনার নেপথ্যে আরও কারা জড়িত রয়েছে এবং পুরো ষড়যন্ত্র কীভাবে পরিকল্পনা করা হয়েছিল, তা জানার চেষ্টা করবে পুলিশ।

Read more!
Advertisement
Advertisement