Advertisement

পশ্চিমবঙ্গের শিশুদের মধ্যে বাড়ছে অপুষ্টি, কেন্দ্রের তথ্যকে হাতিয়ার করে TMC-কে নিশানা BJP-র

পশ্চিমবঙ্গে ভোটের আবহে আলোচনার কেন্দ্রবিন্দুতে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা। সংসদে এই সংক্রান্ত তথ্য পেশ করার পর বিষয়টি সামনে এসেছে।

AI ছবি AI ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 03 Apr 2026,
  • अपडेटेड 3:34 PM IST
  • পশ্চিমবঙ্গে ভোটের আবহে আলোচনার কেন্দ্রবিন্দুতে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা
  • সংসদে এই সংক্রান্ত তথ্য পেশ করার পর বিষয়টি সামনে এসেছে

পশ্চিমবঙ্গে ভোটের আবহে আলোচনার কেন্দ্রবিন্দুতে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা। সংসদে এই সংক্রান্ত তথ্য পেশ করার পর বিষয়টি সামনে এসেছে। যা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। 

গত ১ এপ্রিল এই সংক্রান্ত প্রশ্ন সংসদে উত্থাপন করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তারই প্রেক্ষিতে উত্তরে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানায়, পশ্চিমবঙ্গে অপুষ্টির সূচক বহু জেলায় ৩০ শতাংশের উপরে রয়েছে বা আরও খারাপ হয়েছে। অন্তত ১৩টি জেলায় NFHS-4-এর তুলনায় পরিস্থিতি অবনতির দিকে। যে বেশ উদ্বেগজনক। 

রাজ্যের রাজধানী কলকাতায় ক্ষয়রোগে (ওয়েস্টিং) আক্রান্তের শতকরা হার ১৭.৪ থেকে বেড়ে ২৯.৩ হয়েছে। সেখানে প্রয়োজনের তুলনায় ওজন কম বা আন্ডারওয়েট বেড়েছে শতকরা হিসেবে ৩২.৯। যা আগে ছিল ১৯.৬%। দীর্ঘমেয়াদী অপুষ্টির কারণে বয়সের তুলনায় উচ্চতা কম হওয়ার সংখ্য়াও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২৪ পরগনায় স্টান্টিং ২৭.৩% থেকে বেড়ে ৩৬.৭% হয়েছে। উত্তর দিনাজপুরে স্টান্টিং ৪৪.৮%-এ পৌঁছেছে, অর্থাৎ প্রায় প্রতি দু’জন শিশুর একজন এতে আক্রান্ত।

এই তথ্যকে হাতিয়ার করে বিজেপি আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূলের বিরুদ্ধে। তাদের অভিযোগ, বাংলার শিশুরা অপুষ্টিতে আক্রান্ত অখচ তৃণমূল ঘুমিয়ে। গেরুয়া শিবিরের তরফে এও জানানো হয়েছে, শিশুদের অপুষ্টিজনিত এই সমস্যা শুধু গ্রামাঞ্চলে সীমাবদ্ধ নয়, শহর ও শহরতলিতেও ছড়িয়ে পড়েছে।

মিশন পোষণ ২.০-এর অধীনে কেন্দ্র সরকারের অর্থ বরাদ্দের বিষয়টিও সামনে এনেছে বিজেপি। তাদের দাবি, চার বছরে ৫,০০০ কোটিরও বেশি টাকা দেওয়া হলেও শেষ দুই বছরের কোনও রিপোর্ট নেই। 

Read more!
Advertisement
Advertisement