Advertisement

পুঞ্চে আটকে ছিলেন, ৯ বছর বাংলার যুবককে পরিবারের হাতে তুলে দিল কাশ্মীর পুলিশ

বাংলার এক বিশেষভাবে সক্ষম যুবককে বাড়ি ফিরিয়ে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। পুঞ্চ সেক্টরে কাজে গিয়ে কোনও কারণে সেখানেই আটকে পড়েছিলেন ওই যুবক।

জম্মু ও কাশ্মীরের পুলিশের উদ্যোগে বাড়ি ফিরল বাংলার যুবকজম্মু ও কাশ্মীরের পুলিশের উদ্যোগে বাড়ি ফিরল বাংলার যুবক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 8:47 AM IST
  • বাংলার ছেলেকে ঘরে ফিরিয়ে দিল জম্মু ও কাশ্মীরের পুলিশ।
  • ৯ বছর পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভাসল পরিবার।
  • ওই যুবককে পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়ে মানবিক দিক থেকে নজির গড়ল জম্মু ও কাশ্মীর পুলিশ।

বাংলার ছেলেকে ঘরে ফিরিয়ে দিল জম্মু ও কাশ্মীরের পুলিশ। ৯ বছর পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভাসল পরিবার। ৩০ বছর বয়সী বিশেষ ভাবে সক্ষম ওই যুবককে পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়ে মানবিক দিক থেকে নজির গড়ল  জম্মু ও কাশ্মীর পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সুদেশ পাল তপ্ন। প্রায় ৯ বছর আগে কাজের সূত্রে কারও সঙ্গে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এসেছিলেন তিনি। এরপর কোনও কারণে সেখানেই আটকে পড়েন।

মানসিক ভাবে কিছুটা বিধ্বস্ত হলেও বিশেষ ভাবে সক্ষম ওই যুবক এতদিন বিভিন্ন ছোটখাটো কাজ করে কোনওরকমে জীবনধারণ করছিলেন। কিন্তু বিশেষ ভাবে সক্ষম হওয়ায় বাড়ির বিষয়ে কোনও তথ্য জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে দিতে পারেননি তিনি। তবে হাল ছাড়েনি ভূ-স্বর্গের পুলিশ। টানা অনেকদিন ধরে চেষ্টার পর নানা ভাবে তদন্ত করে সুদেশের বাড়ির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় তাঁরা। অবশেষে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয় ওই যুবককে। তবে ভিন রাজ্যের প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই কাজ করা জম্মু ও কাশ্মীর পুলিশের জন্যও খুব সহজ ছিল না।

জম্মু ও কাশ্মীর পুলিশের এই কাজের জেরে হাসি ফুটেছে ছেলে হারানো পরিবারের মুখে। পুলিশকে বারবার আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে বিশেষ ভাবে সক্ষম যুবকের পরিবার। পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঘটনা সমাজের প্রতি পুঞ্চ পুলিশের মানবিক দায়বদ্ধতা এবং নিখোঁজ মানুষদের পরিবারের কাছে পুনরায় ফিরিয়ে দেওয়ার নিরলস চেষ্টারই প্রতিফলন মাত্র।


 

Read more!
Advertisement
Advertisement