Advertisement

Health News: ডাক্তারকে মারধর, হাসপাতাল ভাঙচুর করলেই জেল, মোটা জরিমানাও, কড়া হল স্বাস্থ্যভবন

নয়া নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২০০৯ সালের ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন অ্যাক্ট আরও কঠোরভাবে লাগু করা হল। এই আইনের জন্য হাসপাতালে ভাঙচুর চালানো হলে বা চিকিৎসকের গায়ে হাত দিলে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও সর্বোচ্চ ৩ বছরের জেল হতে পারে। 

হাসপাতাল ভাঙচুর ও ডাক্তারকে মারধর নিয়ে কড়া স্বাস্থ্যভবনহাসপাতাল ভাঙচুর ও ডাক্তারকে মারধর নিয়ে কড়া স্বাস্থ্যভবন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 12:57 PM IST
  • ২০০৯ সালের ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন অ্যাক্ট আরও কঠোরভাবে লাগু করা হল
  • এই আইনের জন্য হাসপাতালে ভাঙচুর চালানো হলে বা চিকিৎসকের গায়ে হাত দিলে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে
  • সেই সঙ্গে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও সর্বোচ্চ ৩ বছরের জেল হতে পারে

চিকিৎসকের গায়ে হাত দিলেই এবার কড়া ব্যবস্থা। শুধু তাই নয়, হাসপাতালে ভাঙচুর চালালেও শাস্তি পেতে হবে। দিতে হবে ৫০ হাজার টাকা জরিমানা। সেই সঙ্গে অভিযুক্তের হতে পারে সর্বোচ্চ তিনবছরের কারাদণ্ড। এমনই কড়া নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর। চিকিৎসক ও হাসপাতালে হামলা রুখতেই এই নির্দেশ বলে জানা গিয়েছে স্বাস্থ্যভবন সূত্রে।

নয়া নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২০০৯ সালের ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন অ্যাক্ট আরও কঠোরভাবে লাগু করা হল। এই আইনের জন্য হাসপাতালে ভাঙচুর চালানো হলে বা চিকিৎসকের গায়ে হাত দিলে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও সর্বোচ্চ ৩ বছরের জেল হতে পারে। 

আর এই নয়া নির্দেশকে মোটের উপর সকলেই সাধুবাদ জানিয়েছে। অ‌্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের পক্ষ থেকে ডা. রাজীব পাণ্ডে বলেন, 'চিকিৎসক সংগঠন আর নার্সিংহোম মালিকদের সংগঠন, সকলেই এই বিষয়টা নিয়ে সরব ছিল। আমরা দেখেছি যে তৃণমূলের আমলে প্রচুর এরকম ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু ২০০৯ সালের আইনটা বলবৎ করা হয়নি। তাই নতুন সরকার আসার পরে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা দু'বার চিঠি লিখেছিলাম। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেও জানিয়েছিলাম দাবি। তারপর নতুন নির্দেশটা এল। আমরা স্বাগত জানাচ্ছি। এর মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও হাসপাতালকর্মীদের সুরক্ষা দেওয়া যাবে।'

বিষয়টা নিয়ে প্রায় একমত বিজেপি ডক্টর্স সেল। তাদের পক্ষ থেকে ডা: তন্ময় মুখোপাধ্যায় বলেন, 'হাসপাতালে ঢুকে এই গুন্ডামি, হাসপাতাল ভাঙচুর করা, এর বিরুদ্ধে আইনটা ২০০৯ সালে এসেছিল। তারপর বাম আমলেও এরকম প্রচুর ঘটনা ঘটেছে। আর তৃণমূল আমলেও অনেক ঘটনা এসেছে সামনে। কিন্তু কোনও সরকারই আইন বলবৎ করেনি। এনআরএস থেকে আরজি কর, কোথাওই কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই জন্যেই সরকারকে আবার মনে করিয়ে দিতে হচ্ছে যে রাজ্যে এই আইন আছে। এই সরকারের ক্ষেত্রে কোনওরকম সরকারি হাসপাতালে ঢুকে ভাঙচুর করা বা চিকিৎসাকর্মীকে বা স্বাস্থ্যকর্মীকে নিগ্রহ করা, এগুলোর প্রতি জিরো টলারেন্স নেওয়া হচ্ছে।' 

Advertisement

অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্সের পক্ষ থেকে ডা: উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, 'যখন হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে, আমরা বারবার দাবি করেছিলাম যে এই আইন অনুযায়ী যাতে দোষীদের গ্রেফতার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সেই দাবি শোনা হয়নি। এখন এই আইনটাকে আবার নতুন করে প্রয়োগের কথা বলা হচ্ছে। এই আইনটা বলবৎ হোক, লাগু হোক— এটা আমরা চাই। কিন্তু নতুন সরকার আসার পরেও বেশ কয়েকটি ঘটনা এরকম ঘটেছে, যেখানে স্বাস্থ্যকর্মীদের মানসিক এবং শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেঠে। অতি সম্প্রতি কিছু বহিরাগত মেডিক্যাল কলেজে হামলা চালিয়েছে। আমরা আশা করব যে এই প্রত্যেকটা ঘটনাতেই এই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

 

Read more!
Advertisement
Advertisement