Advertisement

স্ত্রীর পরকীয়া, জীবনতলায় প্রেমিকাকে পিটিয়ে খুনে অভিযুক্ত স্বামী

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে প্রেমিককে বেধড়ক পিটিয়ে খুন করল স্বামী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ উঠেছে।

স্ত্রীর প্রেমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগণার জীবনতলায় (প্রতীকী ছবি)স্ত্রীর প্রেমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগণার জীবনতলায় (প্রতীকী ছবি)
প্রসেনজিৎ সাহা
  • জীবনতলা,
  • 18 Jun 2021,
  • अपडेटेड 2:44 PM IST
  • স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযো
  • তা হাতেনাতে ধরে ফেলেছেন বলে দাবি স্বামীর
  • এরপর প্রেমিককে পিটিয়ে খুন করল স্বামী

স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। তা হাতেনাতে ধরে ফেলেছেন বলে দাবি স্বামীর। এরপর প্রেমিককে পিটিয়ে খুন করল স্বামী। এমনই অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগণার জীবনতলার ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে প্রেমিককে বেধড়ক পিটিয়ে খুন করল স্বামী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার ফকিরতকিয়া গ্রামে।

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় অভিযুক্ত সোনা সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ। পাশাপাশি ঘটনায় মৃত শম্ভু মণ্ডলের(৪০) দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

জানা গিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। তবে সে বিষয়ে কিছু জানতেন না স্বামী সোনা সর্দার। তাঁর অজ্ঞাতে স্ত্রী পুস্প সর্দার শম্ভু মণ্ডল নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল।

স্বামী বাড়ি না থাকলে ওই প্রেমিককে বাড়িতে আসত। বেশ কয়েকবার এমন হয়েছে। তবে বৃহস্পতিবার দুপুরে আচমকা বাড়ি ফিরে আসেন সোনা। বাড়ি ফিরেই তাঁর চক্ষু চড়কগাছ। স্ত্রী ও তার প্রেমিককে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন বলে অভিযোগ।

আর তারপর রাগে ফেটে পড়েন তিনি। এরপর মাথা ঠিক রাখতে পারেননি সোনা। নিজের হাতে থাকা ছাতা দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন শম্ভুকে। ঘটনায় মাথায় গুরুতর চোট পায় ওই ব্যক্তি।

এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্ভুর। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ফকিরতকিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনার খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শম্ভুর দেহ উদ্ধার করে। তারপর মটেরদিঘি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অন্যদিকে, ঘটনায় অভিযুক্ত সোনা সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement