Advertisement

Kalbaisakhi forecast West Bengal: পয়লা বৈশাখে ৫ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, ঠিক কখন কোন জেলায় ঝড়-বৃষ্টি? 

পয়লা বৈশাখে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপটও থাকবে, এমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। চৈত্রের শেষ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আর বৈশাখের শুরুতেই সেই অস্বস্তি আরও বাড়বে বলে জানা যাচ্ছে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 1:37 PM IST
  • পয়লা বৈশাখে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপটও থাকবে, এমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
  • চৈত্রের শেষ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আর বৈশাখের শুরুতেই সেই অস্বস্তি আরও বাড়বে বলে জানা যাচ্ছে।

পয়লা বৈশাখে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপটও থাকবে, এমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। চৈত্রের শেষ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আর বৈশাখের শুরুতেই সেই অস্বস্তি আরও বাড়বে বলে জানা যাচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তার পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন হবে না। পয়লা বৈশাখে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ প্রায় ৩৬ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।

দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরমের পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে গরমের জন্য হলুদ সতর্কতাও জারি হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে, যদিও সব জায়গায় সমানভাবে বৃষ্টি নাও হতে পারে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে আবার গরম বাড়বে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গে কী বলছে পূর্বাভাস?
উত্তরের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে পয়লা বৈশাখে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০-৫০ কিমি গতির ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং আগামী সপ্তাহের শুরুতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
 

 

Read more!
Advertisement
Advertisement